কাবুল: ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই স্কোয়াডেই রয়েছে বিরাট চমক। টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, সেই দলে নেই দেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটারই। লাল বলের ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই দলে রাখা হয়নি রশিদ খানকে। উল্লেখ্য, দুটো ফর্ম্যাটের জন্য ঘোষিত আফগান স্কেয়াাডের নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শাহিদি।
চলতি আইপিএল শেষ হওয়ার পরই ভারত-আফগানিস্তান একটি টেস্ট ও তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ রয়েছে। মনে করা হচ্ছে যে রশিদ খানের টেস্ট দল থেকে বাদ পড়ার অন্য়তম কারণ হতে পারে ওয়ার্কলোড ইস্যু। ২০২৩ বিশ্বকাপের পর একটি অস্ত্রোপচার করেছিলেন রশিদ। এরপরই মেডিক্যাল দলের পক্ষ থেকে রশিদকে দীর্ঘদিনের ফর্ম্য়াট থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। ওয়ান ডে ফর্ম্য়াটের জন্য ঘোষিত দলে অবশ্য রয়েছেন রশিদ খান। রশিদ খানের টেস্ট স্কোয়াড না থাকার আরও একটা কারণ হতে পারে। এই টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপচক্রের অন্তর্ভুক্ত নয়। তাই এই টেস্টের কোনও পয়েন্ট যোগ হবে না। তাই গুরুত্ব কম থাকায় এই ম্য়াচে হয়ত খেলবেন না রশিদ। তবে তারকা অলরাউন্ডার ছাড়া রহমত শাহ, রহমনউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই রয়েছেন টেস্ট স্কোয়াডে। আবার ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত আফগান দলে মহম্মদ নবি, রশিদ খানরা রয়েছেন।
ভারতের বিরুদ্ধে টেস্টের জন্য ঘোষিত আফগানিস্তান দল: হসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, রহমনউল্লাহ গুরবাজ, রহমনউল্লাহ জাদরান, আফসর জাজাই, ইক্রম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, শারাফুদ্দিন আশরাফ, ননগয়াল খারোতাই, কোয়াইস আহমদ, বিলাল শামি, জিয়া শারিফি, সালিম সাফি।
ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত আফগানিস্তান দল: হসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডরউইস রসুলি, রহমত শাহ, মহম্মদ নবি, রহমনউল্লাহ গুরবাজ, এএম গাজানফর, জিয়া ইউ রহমন শারিফি, ইক্রম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, ননগয়াল খারোতাই, ফারিদ মালিক, বিলাল সামি
আগামী মাসের ৬ তারিখ থেকে শুরু হবে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্য়াচটি। চলবে ১০ জুন পর্য়ন্ত। এরপর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে দুটো দল। এই ম্য়াচগুলো হবে ১৪, ১৭ ও ২০ জুন।
