IND vs ENG 4th Test Live: তৃতীয় দিনশেষে চালকের আসনে ভারত, যশস্বী-রোহিতের দাপটে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৪০
IND vs ENG 4th Test: দুই দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে আপাতত ১৩৪ রানে পিছিয়ে ভারত।
ABP AnandaLast Updated: 25 Feb 2024 04:54 PM

প্রেক্ষাপট
রাঁচি: প্রথম দিনের প্রথম সেশন দেখার পর অনেকেই মনে করছিলেন যে এই ম্য়াচে ভারত অনায়াসেই জয় ছিনিয়ে নেবে। কিন্তু রাঁচি টেস্টের সময় যত এগোল ততই ম্য়াচ আরও রোমাঞ্চকর হয়ে উঠল। প্রথম...More
রাঁচি: প্রথম দিনের প্রথম সেশন দেখার পর অনেকেই মনে করছিলেন যে এই ম্য়াচে ভারত অনায়াসেই জয় ছিনিয়ে নেবে। কিন্তু রাঁচি টেস্টের সময় যত এগোল ততই ম্য়াচ আরও রোমাঞ্চকর হয়ে উঠল। প্রথম দিনের শেষ দুটো সেশন ও দ্বিতীয় দিনের পর অবশ্য খেলা কিন্তু ঘুরে যেতে শুরু করেছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের (India vs England) ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২১৯ রান তুলতে পেরেছে ভারত। এখনও পর্যন্ত প্রথম ইনিংসেই ১৩৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। ক্রিজে আছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তৃতীয় দিনের শুরুতে কতটা মিরক্যাল দেখাতে পারবেন এই দুই তরুণ? ভারতের সপ্তম উইকেটের পতন হয়েছিল যখন বোর্ডে রান ছিল ১৭৭। টম হার্টলির বলে লেগবিফোর হয়ে ফিরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু সেখান থেকেই ধ্রুব ও কুলদীপ মিলে বোর্ডে ৪২ রান যোগ করেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৩০ রান করে ক্রিজে আছেন ধ্রুব। অন্যদিকে কুলদীপ ১৭ রান করে ক্রিজে আছেন। এর আগে রোহিত শর্মাকে ২ রানের মাথায় ফিরিয়ে দেন অ্য়ান্ডারসন। গিলের সঙ্গে জয়সওয়ালের ৮২ রানের জুটি ভারতকে প্রতিরোধ গড়ে তোলে। গিল ক্রিজে সেট হয়েও ফিরে যান। অন্য়দিকে রজত পাতিদারও ক্রিজে সেট হয়ে ফেরেন। পরপর শোয়েব বসির ফিরিয়ে দেন ২ জনকে। জয়সওয়াল আরও একটা শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৭৩ রানের মাথায় শোয়েবর বলে বোল্ড হয়ে যান তিনিও। ১২ রানের মাথায় জাডেজা আউট হন বসিরের চতুর্থ শিকার হয়ে। সরফরাজ ভাল শুরু করেও ১২ রান করে ফেরেন টম হার্টলির শিকার হয়ে।গতকাল ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৩০২/৭ রান যখন ছিল, তখন প্রথম দিনের খেলা শেষ হয়। সেখান থেকেই জো রুট ও ওলি রবিনসন মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন দ্বিতীয় দিনে। রুট অপরাজিত ১২১ রান করে ক্রিজে ছিলেন শেষ পর্যন্ত। অন্য়দিকে রবিনসন অর্ধশতরান হাঁকান। শোয়েব বসির ও জেমন অ্য়ান্ডারসনকেও দ্রুত ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে ৩৫৩ রানে অল আউট হতে সাহায্য করেন জাডেজা। তিনি একাই ৪ উইকেট নেন। ৩ উইকেট আকাশ দীপের। ২ উইকেট নেন সিরাজ। ১ উইকেট নেন অশ্বিন।
IND vs ENG Live Updates: তৃতীয় দিনের খেলা শেষ
কোনও উইকেট না হারিয়ে ৪০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করল ভারত। জয়ের জন্য প্রয়োজন আর ১৫২ রান। রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।