মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) চলছে পুরোদমে। আগামীকাল ২১ ফেব্রুয়ারি থেকে সুপার এইটের মহারণ শুরু। তার মধ্যেই আইপিএল নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এখনও পর্যন্ত যা খবর বোর্ডের তরফে জানানো হয়েছিল যে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। কিন্তু পূর্ণাঙ্গ সূচি দেওয়া হয়নি। কিন্তু কেন দেরি হচ্ছে এই সূচি ঘোষণা করতে? সম্ভাব্য কী কারণ?

Continues below advertisement

এখনও পর্যন্ত সম্ভাব্য কারণ হিসেব উঠে এসেছে দেশের বিভিন্ন রাজ্য়ে বিধানসভা নির্বাচন। বাংলা, তামিলনাড়ু ও আসাম এই তিনটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটের সময় রাজ্য পুলিশ পুরোদমে ভোটের দায়িত্বে বহাল থাকবে। এই পরিস্থিতিতে সেই সময়ে আইপিএলের ম্যাচ সেই রাজ্যগুলোতে আয়োজন করাটা কিছুটা চাপেরই। কারণ নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। বিশেষ করে চেন্নাই, কলকাতা ও গুয়াহাটিতে তো প্রবল সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিষয়ে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন যে বোর্ড এখন প্রত্যেক রাজ্যের সরকারের দিকে তাকিয়ে। তিনটি রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে সেই অনুযায়ী আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।

Continues below advertisement

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই তালিকায় রয়েছে গুজরাত টাইটান্স। এই প্রস্তুতি শিবিরে একদিকে যেমন শুভমন গিল রয়েছেন, তেমনই তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনকেও দেখা গিয়েছে। রিপোর্টারদের টাইটান্সের প্রধান কার্যনিবাহী আধিকারিক জানান এই প্রথম নয়, জানুয়ারি মাসেও কিন্তু গুজরাত টাইটান্স প্রাক মরশুম এক শিবিরের আয়োজন করেছিল। আবার ১৬ ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হয়েছে। মোটামুটি ১২ থেকে ১৩ জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজ়ির কোচিং স্টাফদের তত্ত্বাবধানে তিন থেকে চারদিন অনুশীলন সারবেন বলে জানান তিনি। তিনি দাবি করেন ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের ১২ থেকে ১৫ দিন আগেই ফের একবার গুজরাত টাইটান্স শিবির বসবে। উল্লেখ্য, নাথদাঁড়ার মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুজরাত টাইটান্স প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপিএল শুরুর দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে তা যে মার্চ মাসেই শুরু হবে, তা মোটামুটি নিশ্চিত। আগেই পাঞ্জাব কিংসের মতো দলগুলি আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করেছিল। এবার সেই তালিকায় যোগ দিল গুজরাত টাইটান্সও। রাজস্থান রয়্যালসও তাদের শিবির শুরু করে দিয়েছে।