লন্ডন: টেস্ট অভিষেকে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও মানব সুথারের বোলিং নজর কেড়েছিল। এবার কাউন্টি ক্রিকেটেও নিজের জাত চেনালেন ভারতের এই তরুণ স্পিনার অলরাউন্ডার। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আয়োজিত কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান ম্যাচে গ্ল্যামারগনের বিরুদ্ধে বল হাতে দারুণ পারফর্ম করলেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার। ২৬ বছর বয়সি রাজস্থানের এই ক্রিকেটার একটি রানও খরচ না করে পুরো ম্যাচে ৩টি উইকেট শিকার করেন, যা এক কথায় অবিশ্বাস্য!

Continues below advertisement

ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ওয়ারউইকশায়ার। তাঁরা স্কোরবোর্ডে ৩৯১ রান তোলে। জবাবে মানবের দুর্দান্ত বোলিং স্পেলের ওপর ভর করে প্রতিপক্ষ গ্ল্যামারগনকে প্রথম ইনিংসে ৬৯ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৫ রানে গুটিয়ে দেয় তারা। শেষ পর্যন্ত এক ইনিংস ও ২৫৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ওয়ারউইকশায়ার। নিজের পারফরম্য়ান্সের মধ্যে দিয়ে ১৩১ বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করলেন মানব।  

 

Continues below advertisement

উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে একটি রানও খরচ না করে ম্যাচের দুই ইনিংসেই উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র একজনেরই ছিল। ১৮৯৫ সালে দ্য ওভালে সারের বিরুদ্ধে লেস্টারশায়ারের হয়ে খেলার সময় ইংরেজ বোলার টম হেওয়ার্ড ৬টি ডট বলে ৩টি উইকেট নিয়েছিলেন। এরপর সুথারই দ্বিতীয় বোলার হিসেবে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার নজির গড়লেন।

কীভাবে তিন উইকেট নিলেন?

গ্ল্যামারগনের প্রথম ইনিংসে মানুব সুথারকে দেরিতে আক্রমণে আনা হয়। প্রতিপক্ষের শেষ উইকেটটি তুলে নিতে তাঁর মাত্র ৩টি বলের প্রয়োজন হয়েছিল, যার শেষ বলে তিনি ১১ নম্বর ব্যাটার মীর হামজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ওপর দলের ভরসা ছিল। যখন ২৪তম ওভারে তাঁকে বোলিং আক্রমণে আনা হয়। নিজের প্রথম ওভারটি মেডেন নেওয়ার পর, পরের ওভারেই তিনি জোড়া আঘাত হানেন। 

 

 

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল মানব সুথারের। অভিষেকেই প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নেন। এটিই ছিল একুশ শতাব্দীতে কোনো ভারতীয় বোলার হিসেবে টেস্ট অভিষেকে সেরা বোলিং স্পেল। উল্লেখ্য়, ভারতের জার্সিতে টেস্টে অভিষেকের প্রথম ওভারেই উইকেট শিকার করেন। এই শতাব্দীতে টিনু ইয়ওহানানের পর তিনি দ্বিতীয় ভারতীয় যিনি এই কৃতিত্ব অর্জন করেন।