নয়াদিল্লি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। এই ম্যাচের দিকে গোটা ক্রিকেটবিশ্ব তাকিয়ে। তড়তড়িয়ে চড়ছে উত্তেজনার পারদ। তবে সেই ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগেই অবসর ঘোষণা করলেন নিউজ়িল্যান্ডের (New Zealand Cricket) তারকা ক্রিকেটার। কে তিনি?
ওয়ান ডেতে এই অভিজ্ঞ ক্রিকেটার ১০৩টি ম্যাচ খেলেছেন। ২৮.০১ গড়ে নিয়েছেন ১২৫টি উইকেট, ব্য়াট হাতেও ৬৯ ইনিংসে ৪৪২ রান করেছেন তিনি। ২০২৩ সালে আইসিসির বিচারে সেরা ওয়ান ডে একাদশেও ছিলেন তিনি। তবে আর নয়, ১৫ বছরের কেরিয়ারে ইতি টানলেন ৩৫ বছর বয়সি অভিজ্ঞ ক্রিকেটার। কে তিনি? তিনি লি তাহুহু। সেই অভিজ্ঞ কিউয়ি ক্রিকেটার ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন। অবশ্য তিনি কেবল ওয়ান ডে থেকেই আপাতত অবসর নিয়েছেন। টি-টোয়েন্টিতেই আপাতত মনোনিবেশ করতে চান তাহুহু।
অপরদিকে, আজই নিউজ়িল্যান্ডের পুরুষ দল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে ভারতে নামছে। মিচেল স্যান্টনাররা ইতিহাস গড়ার লক্ষ্যে। প্রতিপক্ষ ভারতীয় দল। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ম্য়াচ। এই মেগা ম্যাচের আগে একেবারে আঁটসাট নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। প্রস্তুতি চরমে।
এই হাইভোল্টেজ ইভেন্টে নিরাপত্তা নিয়ে কোনওরকম ফাঁক ফোকর রাখতে চায়না আমদাবাদ পুলিশ। আমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক ম্যাচের আগের দিন জানান ম্যাচের দিন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ৩০০০ পুলিশ এবং হাজার জন হোম গার্ডকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি মাঠে তিনটি অ্যান্টি ড্রোন সিস্টেমও রাখা হচ্ছে। স্টেডিয়ামের গেটগুলিতে বাড়তি লোকজনের ফলে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যাতে এড়ানো যায় এবং অহেতুক ভিড় যাতে না হয়, সেই জন্যও বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে। তৈরি করা হচ্ছে হোল্ডিং জোনও।
পুলিশের জয়েন্ট কমিশনার, ১২ জন ডিসিপি এবং বিভিন্ন ব়্যাঙ্কের অফিসাররা মাঠের নিরাপত্তা সুনিশ্চিত করতে মাঠে থাকবেন। এছাড়াও মাঠে রাখা হচ্ছে আটটি বম্ব ডিটেকশন এবং ডিফিউজ়াল স্কোয়াড। মহিলাদের সুরক্ষার জন্য মাঠে পর্যাপ্ত মহিলা পুলিশও থাকছে বলে জানান কমিশনার। কোনও সমর্থক যাতে ২২ গজে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করার দায়িত্ব থাকবেন ডিসিপি। টিকিট ব্ল্যাক মার্কাটিং যাতে না হয় এবং এই চোরবাজারি করতে গিয়ে যদি কাউকে ধরা হয় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ রয়েছে বলে জানান কমিশনার।