ক্রাইস্টচার্চ: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (NZ vs IND) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পরপর উইকেট হারিয়ে বিরাচ চাপে ভারতীয় দল। কিউয়িদের ৩৫৬ রানের জবাবে দিনের শেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১১৬ রান। এই ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপের ধসের মাঝেও ইতিহাস গড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

Continues below advertisement

ভারতের হয়ে এদিন ব্যাটে নেমে নিজের স্বভাবচিত ভঙ্গিমাতেই ব্যাটিং করছিলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। কেএল রাহুলের সঙ্গে মিলে তিনি ৩৭ রানের পার্টনারশিপও গড়েন। তবে গত ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও, এই ইনিংসে ২৩ রানের বেশি করতে পারেননি পন্থ। নিজের ইনিংসে একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মারেন তিনি। এই ছক্কার সুবাদেই ইতিহাস গড়ে ফেললেন তিনি।

এমনিতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বাধিক ছক্কা হাঁকানোর কৃতিত্ব রয়েছে পন্থের দখলে। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকস। তবে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কা মারার নিরিখে অবসর নেওয়া ইংরেজ তারকাকে পিছনে ফেলে দিলেন। স্টোকস টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৪টি টেস্টে ৮৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। পন্থ মাত্র ৪৪টি টেস্টেই ৮৯ ছক্কা হাঁকিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক হয়ে গেলেন। এই দুই বাঁ-হাতির পরে তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন রোহিত শর্মা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ৪০ ম্যাচে ৫৬টি ছক্কা মেরেছেন।

Continues below advertisement

আরও পড়ুন:- দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা 

শুধু ছক্কা হাঁকানো নয়, তার পাশাপাশি রানের নিরিখেও ভারতীয় হিসাবে পন্থ কিন্তু শীর্ষে। তিনি ৪৪ বলে ৭৬ ইনিংসে ৪৩.০৪ গড়ে ৭৪ স্ট্রাইক রেটে মোট ৩০৯৯ রান করেছেন। সাতটি শতরানের পাশাপাশি ১৮টি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। এই বছরে পাঁচ টেস্টে পন্থ ছয় ইনিংস খেলে ৬৬.৬৬ গড়ে ৪০০ রান করেছেন। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতরান। প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন তিনি।

তবে এই ম্যাচে পন্থের ব্যাট চলল না। আর তার সঙ্গে সঙ্গেই ব্যর্থ হল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপও। দলের শেষ বিশেষজ্ঞ ব্যাটার ধ্রুব জুরেল আপাতত ক্রিজে রয়েছেন। ভারতীয় দলকে নিউজ়িল্যান্ডের রানের আশেপাশেও পৌঁছতে হলে জুরেলকে বড় ইনিংস খেলতে হবে এবং লোয়ার অর্ডারকে তাঁকে যোগ্য সঙ্গ দিতে হবে। তাই ম্যাচের তৃতীয় দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দিনের খেলাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।