IND vs NAM Live: হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স, দুরন্ত ঈশান, বরুণ, রাজধানীতে নামিবিয়াকে দুরমুশ করল ভারত
IND vs NAM Live Updates: এর আগে ভারতীয় দল নামিবিয়ার বিরুদ্ধে একবারই টি-টোয়েন্টি ফর্ম্যাটে মুখোমুখি হয়েছে এবং সেই ম্য়াচে জয় পেয়েছে।
ABP AnandaLast Updated: 12 Feb 2026 10:30 PM

প্রেক্ষাপট
নয়াদিল্লি: ঘরের মাঠে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপেই ইতিহাস গড়ার সুযোগ ভারতীয় দলের সামনে। প্রথম দল হিসাবে তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) ট্রফি ঘরের তোলার লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয়...More
নয়াদিল্লি: ঘরের মাঠে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপেই ইতিহাস গড়ার সুযোগ ভারতীয় দলের সামনে। প্রথম দল হিসাবে তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) ট্রফি ঘরের তোলার লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় দল। সেই লক্ষ্যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে ২৯ রানে প্রথম ম্যাচে হারিয়েছে তারা। সপ্তাহান্তেই আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগে বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) মাঠে নামবে ভারত।অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং সহায়কই হয়। পিচে মোটামুটি ভালই বাউন্স থাকে যা ব্যাটারদের শট খেলতে সাহায্য করে। ভারতীয় দলে প্রচুর বিগ হিটার রয়েছেন। তাই এক হাইস্কোরিং ম্যাচের আশা করাই যায়। অবশ্য ফাস্ট বোলাররাও নতুন বলে একেবারে শুরুর দিকে খানিকটা স্যুইংয়ের আশা করতে পারেন। তবে খুব বেশিক্ষণ তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি বাতাস নিয়ে বিভিন্ন জায়গায় বারংবার সমালোচনা শোনা গিয়েছে। এই ম্যাচের সময়ও বাতাসের গুণমান খুব একটা ভাল হওয়ার সম্ভাবনা নেই। ম্যাচের শুরুর দিকে বিকেলে ভারতের রাজধানীর তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। এই তাপমাত্রা অবশ্য রাত যত গড়াবে কমে ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে ম্যাচের দিন বৃষ্টির কোনওরকম পূর্বাভাস নেই।
India vs Namibia Live: ঐতিহাসিক জয়
১১৬ রানে অল আউট হয়ে গেল নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবথেকে বড়, ৯৩ রানে জয় পেল ভারত।