অকল্যান্ড: বিরাট কোহলির মাঠে নামা মানেই নিত্যদিন কোনও না কোনও ইতিহাস। অকল্যান্ডে ফের একবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ইতিহাস গড়লেন 'কিং কোহলি'। এই কৃতিত্ব বিরাট কোহলি (Virat Kohli) বাদে বিশ্বের আর কোনও ব্যাটারের নেই। তিনিই প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বর পজিশনে ১৩ হাজার রান করলেন।  

Continues below advertisement

প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডেতে তিন নেমে ১৩ হাজার রান করার জন্য বিরাট কোহলির ১২ রানের প্রয়োজন ছিল। ম্য়াচের সপ্তম ওভারেই কোহলি সেই গণ্ডি পার করে যান। নিজের ইনিংসের ১৩তম বলেই সেই কীর্তি গড়েন কোহলি। রিকি পন্টিং তিন নম্বরে ব্যাট করে ১২৬৬২ রান করেছেন। তাঁকে বহু আগেই পিছনে ফেলে দিয়েছিলেন কোহলি। এবার গড়লেন অনন্য নজির।

তিনি ২৫১টি ইনিংসে তিনে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করলেন। এই নম্বরে তাঁর গড় ৬১.৫৫। তিনে নেমেই তাঁর ব্যাট থেকে ৪৮টি শতরান এসেছে। ৭০টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। এদিনও তিনি অর্ধশতরান হাঁকালেন। ৩৫ বলে বিদেশের মাটিতে নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করেন।

Continues below advertisement

আরও পড়ুন:- সৌরভ না ধোনি, অধিনায়ক হিসাবে তাঁর পছন্দের কে? কাকে এগিয়ে রাখলেন সচিন তেন্ডুলকর? 

অকল্যান্ডের ইডেন পার্কে খেলা ম্যাচে একাধিকবার বৃষ্টি বিঘ্ন ঘটায়, যার ফলে রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়াকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন অর্থাৎ DLS-এর অধীনে সংশোধিত টার্গেট (৩২ ওভারে ১৪৩) দেওয়া হয়। রান তাড়া করে টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি ৫১ বলে ৭৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন, যেখানে ছিল ১৩টি চার ও ১টি ছক্কা।

রান তাড়া করে ভারতের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই রোহিত শর্মা আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি ও শুভমন গিল দ্বিতীয় উইকেটে ১০৪ বলে ১১৩ রানের জুটি গড়েন। দল দ্বিতীয় ধাক্কা খায় ১১৪ রানের স্কোরে, যখন গিল আউট হন। গিল ৫৬ বলে ৫টি চার মেরে ৩৭ রান করেন। কিছুক্ষণ পর বিরাট কোহলিও প্যাভিলিয়নে ফিরে যান। ১২৪ রানে তৃতীয় উইকেট পড়ে। ব্যাট করতে আসা অক্ষর পটেল প্রথম বলেই আউট হয়ে যান। ১২৪ রানেই চতুর্থ ব্যাটসম্যানও আউট হয়ে যান।

এরপর ১৩৬ রানে দলের পঞ্চম উইকেট পড়ে, যখন শ্রেয়স আইয়ার (১৫) আউট হন। তারপর কে এল রাহুল (৩) ও নমন ধীর (৫) ষষ্ঠ উইকেটে ৭ (৬ বল) রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভারত ২২.৫ ওভারে লক্ষ্য পূরণ করে।