Live Updates: সুসম্পর্ক ছিল দু’জনের, ফিদেল কাস্ত্রোর প্রয়াণের দিনেই চলে গেলেন মারাদোনা
Diego Maradona was the best player of last century. | মারাদোনার প্রয়াণের খবরে শোকাহত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 26 Nov 2020 10:47 AM

প্রেক্ষাপট
বুয়েনস আইরেস: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার প্রয়াণ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গত শতাব্দীর সেরা ফুটবলার। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মারাদোনার প্রয়াণের খবরে শোকাহত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।১৯৮৬...More
বুয়েনস আইরেস: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার প্রয়াণ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গত শতাব্দীর সেরা ফুটবলার। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মারাদোনার প্রয়াণের খবরে শোকাহত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।১৯৮৬ সালে প্রায় একক দক্ষতায় আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানো মারাদোনা বরাবরই বর্ণময় চরিত্র। একইসঙ্গে তিনি বিতর্কিতও বটে। তাঁর ‘হ্যান্ড অফ গড’ গোল নিয়ে আজও বিশ্বজুড়ে চর্চা চলে। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ক্লাবের হয়েও নিজের ফুটবল দক্ষতার পরিচয় দেন মারাদোনা। বিশেষ করে ইতালির নাপোলি ক্লাবকে তিনি যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, সারা বিশ্বে তার তুলনা মেলা ভার। বার্সেলোনা, বোকা জুনিয়র্সের মতো ক্লাবের হয়েও অসাধারণ খেলেন মারাদোনা।