নিউ ইয়র্ক: প্রথম দুই ম্যাচের একটিতেও জিততে তো পারেইনি, গোলও করতে পারেনি ইকুয়েডর। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোজ়েজ কাইসেডোর দল এবারের বিশ্বকাপের (FIFA World Cup) সম্ভবত সবথেকে বড় অঘটন ঘটিয়ে ফেলল। যে সে দল নয়, জার্মানিকে (Ecuador vs Germany) হারিয়ে একেবারে নক আউটে পৌঁছে গেল ইকুয়েডর। অপরদিকে, গত ম্য়াচে এই ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও আইভরি কোস্টকে রুখতে পারল না কুরাসাও। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নক আউটে পৌঁছল আফ্রিকার দেশ আইভরি কোস্ট (Curacao vs Ivory Coast)। 

Continues below advertisement

ইকুয়েডরের মতো দেশের ক্ষেত্রে জার্মানির বিরুদ্ধে জয়টা কতটা বড়, তা একটি ঘটনাই প্রমাণ করে দেয়। কাইসেডোদের জয়ের আনন্দে ইকুয়েডরর রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া গোটা রাষ্ট্রে ছুটিই ঘোষণা করে দেন। প্রবল সমালোচনা, অপমান সহ্য করেও, দলে এই বিরাট কৃতিত্বের জন্য দলের সকল খেলোয়াড় এবং কোচকে কৃতজ্ঞতা জানিয়ে শুক্রবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন:- নির্ধারিত হয়ে গেল ব্রাজিলের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ, নক আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস, জাপান 

Continues below advertisement

জার্মানি এদিন শুরুটা একেবারে স্বপ্নের মতোই করে। ফ্লোরিয়ান ভার্ৎজ়ের পাস থেকে লিরয় জ়ানে জার্মানদের ম্যাচে এগিয়ে দেন। তখন ম্যাচের বয়স মাত্র দুই মিনিট। এই গোল নিয়ে ইকুয়েডর ক্ষোভ উগরে দেয়। তাদের দাবি ছিল গোল নয়, বরং পাভলোভিচের হাই বুটের জন্য তাদের ফাউল পাওয়া উচিত। তবে রেফারি তাদের সঙ্গে সহমত হননি। তবে মাঠে হাজার হাজার ইকুয়েডর সমর্থকদের সমর্থনে উজ্জীবিত হয়ে এই ঘটনায় মুষড়ে না পড়ে মাত্র সাত মিনিট পরেই সান্ডারল্যান্ডের নিলসন অ্যাঙ্গুলো দলকে সমতায় ফেরান। প্রথমার্ধে আর কোন গোল হয়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও ইকুয়েডর জার্মানদের বিরুদ্ধে প্রেসিং ফুটবল খেলতে থাকে। তার লাভও পেয়ে যায়। দ্বিতীয়ার্ধে মাত্র ১৩তম মিনিটে এক কর্নার থেকে ম্যানুয়েল ন্যয়ার বল তালুবন্দি করার ঠিক আগের মুহূর্তে প্লাটা বল জালে জড়িয়ে দেন। এরপরে ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ইকুয়েডর দুরন্ত জয়ে পরের রাউন্ডে পৌঁছে যায়।

অপরদিকে, আইভরি কোস্টের জন্যও আজকের ম্যাচটি ঐতিহাসিক ছিল। তাদের কিংবদন্তি দিদিয়ের দ্রোগবা, টুরে ব্রাদার্সদের সময়ও আইভরি কোস্ট কোনদিন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে এগোতে পারেনি। তবে এই প্রথমবার তারা পরের রাউন্ডে পৌঁছল। কুরাসাওয়ের বিরুদ্ধে দুই অর্ধে গোল করেন দলের তারকা ফরোয়ারড নিকোলাস পেপে। তাঁর গোলেই ২-০ ম্যাচ জেতে আফ্রিকার দেশটি।