Hockey WC 2023 Live: প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্সে ভর করেই স্পেনকে২-০ হারাল ভারত
Hockey World Cup 2023 Latest News: ৪৮ বছর দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে ঘরের মাঠে নামতে চলেছেন শ্রীজেশ, হরমনপ্রীতরা।
ABP AnandaLast Updated: 13 Jan 2023 08:50 PM

প্রেক্ষাপট
রাউরকেল্লা: বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ স্পেন। রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। ২০১৮ সালে শেষ বার বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ স্থানে শেষ করেছিল ভারত।...More
রাউরকেল্লা: বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ স্পেন। রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। ২০১৮ সালে শেষ বার বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ স্থানে শেষ করেছিল ভারত। এবার আরও ভাল ফলের আশা রাখবেন শ্রীজেশরা। একমাত্র ১৯৭৮ সালে হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বখেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন নিলম, শ্রীজেশ, হরমনপ্রীত, মনপ্রীতরা।বিশ্বকাপে ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলসের সঙ্গে গ্রুপ 'ডি'-তে রয়েছে ভারতীয় দল (Indian Hockey Team)। ভারতীয় দলের সমর্থকদের তরফে অধিনায়ক হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) থেকে প্রচুর প্রত্যাশা রয়েছে। পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। প্রত্যাশার সঙ্গে সঙ্গেই হাতে হাত মিলিয়ে আসে পারফর্ম করার চাপও।তবে ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড (Graham Reid) দলের তারকা খেলোয়াড়ের কাঁধ থেকে চাপের বোঝা কিছুটা কমাতে আগ্রহী। হরমনপ্রীত বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। তবে ভারতীয় কোচ রিড চান অমিত রোহিদাস, বরুণ কুমাররা যেন পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নিয়ে অধিনায়কের কাঁধ থেকে চাপের বোঝা কমান। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে রিড বলেন, 'ওর (হরমনপ্রীত) ওপর চাপ নেই বললে মিথ্যা বলা হবে। হরমনপ্রীতের কাঁধ থেকে চাপ একটু কমানোর জন্য আমরা বিকল্প পন্থা নিয়েছি এবং তার পিছনে অনেকটা সময়ও অতিবাহিত করেছি। অমিত, বরুণ, নিলমের মতো আলাদা আরও ড্র্যাগফ্লিকার্সরাও রয়েছে। ওদের এই চাপটা ভাগ করে নিতে হবে।'
IND vs ESP Score Live: জয় দিয়ে অভিযান শুরু
স্পেনের বিরুদ্ধে ২-০ জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে কোনও গোল করতে না পারলেও, প্রথমার্ধে অমিত ও হার্দিকের গোলে জয় পেল টিম ইন্ডিয়া।