IND vs ENG Live: যশস্বীর দাপুটে ইনিংস, প্রথম দিনশেষে ভারতের স্কোর ৩৩৬/৬
IND vs ENG, 2nd Test Live Score: বিরাট কোহলি আগেই প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। রাহুল, জাডেজাও ছিটকে গিয়েছে। ভারতীয় দলে রোহিত আর অশ্বিন ছাড়া সেভাবে অভিজ্ঞতার ডালি পূর্ণ, এমন প্লেয়ার নেই।
ABP AnandaLast Updated: 02 Feb 2024 05:38 PM

প্রেক্ষাপট
বিশাখাপত্তনম: প্রথম টেস্টে হার। সিরিজে পিছিয়ে যাওয়া। কে এল রাহুল, রবীন্দ্র জাডেজার চোট। কোনও কিছুই ভারতের (Indian Cricket Team) পক্ষে যায়নি হায়দরাবাদ টেস্টে। চাপে থেকেই আজ দ্বিতীয় টেস্টে নামতে চলেছে রোহিত...More
বিশাখাপত্তনম: প্রথম টেস্টে হার। সিরিজে পিছিয়ে যাওয়া। কে এল রাহুল, রবীন্দ্র জাডেজার চোট। কোনও কিছুই ভারতের (Indian Cricket Team) পক্ষে যায়নি হায়দরাবাদ টেস্টে। চাপে থেকেই আজ দ্বিতীয় টেস্টে নামতে চলেছে রোহিত বাহিনী। বিশাখাপত্তনমে এই টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। এর আগে ২০২১ সালেও এমন পরিস্থিতির মুখে পড়েছিল ভারত। সেবার প্রথম টেস্টে হেরে সিরিজে কামব্যাক করেছিল ভারত। চলতি সিরিজে এবার তাই একুশের মতই কামব্যাক করতে মরিয়া দ্রাবিড়ের ছেলেরা। বিরাট কোহলি আগেই প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। রাহুল, জাডেজাও ছিটকে গিয়েছে। ভারতীয় দলে রোহিত আর অশ্বিন ছাড়া সেভাবে অভিজ্ঞতার ডালি পূর্ণ, এমন প্লেয়ার নেই বললেই চলে। জাডেজার না থাকায় কুলদীপ যাদবকে দেখা যেতে পারে প্রথম একাদশে। অন্যদিকে ইংল্যান্ড তাঁদের একাদশ ঘোষণা করে দিয়েছে যথারীতি বৃহস্পতিবারই। মার্ক উডের বদলে দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। অন্যদিকে জ্যাক লিচ হাঁটুটে চোট পেয়ে ছিটকে যাওয়ায় শোয়েব বসির ঢুকে গিয়েছেন দলে। আরো ২ স্পিনার রেহান আহমেদ ও প্রথম টেস্টের নায়ক টম হার্টলি রয়েইছেন। জো রুটকেও দেখা যাবে বল হাতে। রোহিত শর্মাও চাপে থাকবেন। এমনিতেই রোহিতের টেস্টে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল ভনের মত প্রাক্তন ক্রিকেটারও। নিজে ব্যাটে আগের ম্যাচে রানও পাননি। ৩৭ ছুইছুই রোোহিতের কাছেও তাই নিজেকে প্রমাণ করার মঞ্চ।
IND vs ENG Live Score: দিনের খেলাশেষ
প্রথম দিনের খেলাশেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৬ রান। যশস্বী ১৭৯ রান ও অশ্বিন ৫ রানে অপরাজিত রয়েছে।