IND vs ENG Live: ১৩৩ করে অপরাজিত ডাকেট, ৩৫ ওভারে ২০৭ রান বোর্ডে তুলে নিল ইংল্যান্ড, লাইভ আপডেট
IND vs ENG, 3rd Test: তৃতীয় ভারতীয় হিসাবে তিন হাজার টেস্ট রান ও দুইশো উইকেটের যুগ্ম মাইলফলক স্পর্শ করলেন জাডেজা। জাডেজার দখলে তিন হাজার রানের পাশাপাশি ২৮০টি উইকেটও রয়েছে তাঁর দখলে।
ABP AnandaLast Updated: 16 Feb 2024 05:11 PM

প্রেক্ষাপট
বিশাখাপত্তনমে পেশির চোট বাধা হয়ে দাঁড়িয়েছিল। মাঠে নামা হয়নি। তাঁর অনুপস্থিতিতে ভারত ম্যাচ জয় পেয়েছিল। তবে নিজের ঘরের মাঠ রাজকোটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে (IND Vs ENG 3rd Test) প্রত্যাবর্তন...More
বিশাখাপত্তনমে পেশির চোট বাধা হয়ে দাঁড়িয়েছিল। মাঠে নামা হয়নি। তাঁর অনুপস্থিতিতে ভারত ম্যাচ জয় পেয়েছিল। তবে নিজের ঘরের মাঠ রাজকোটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে (IND Vs ENG 3rd Test) প্রত্যাবর্তন ঘটিয়েই রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) প্রমাণ করে দিলেন যে কেন তিনি দলের সম্পদ। কেন তিনিই এক নম্বর টেস্ট অলরাউন্ডার।৩৩ রানে তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকতে থাকা ভারতীয় দলকে প্রয়োজনীয় অক্সিজেন দেন জাডেজা। সঙ্গী হিসাবে পান রোহিত শর্মাকে। তাঁর ও রোহিতের চওড়া ব্যাটে ভর করেই দিনেশেষের ভারতের স্কোর পাঁচ উইকেটে ৩২৬। বেশ ভাল জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। রোহিত ও জাডেজা, উভয়ই শতরান হাঁকান। জাডেজা তৃতীয় টেস্টের প্রথম দিনশেষে ১১০ রানে অপরাজিত রয়েছেন। এই ইনিংসের মাধ্যধেই বিশেষ তালিকায় সামিল হলেন ভারতীয় তারকা।জাডেজা এদিনই টেস্ট কেরিয়ারে তিন হাজার রানের গণ্ডি পার করলেন। এর সুবাদেই নতুন তালিকায় নাম উঠল তাঁর। তৃতীয় ভারতীয় হিসাবে তিন হাজার টেস্ট রান ও দুইশো উইকেটের যুগ্ম মাইলফলক স্পর্শ করলেন জাডেজা। জাডেজার দখলে তিন হাজার রানের পাশাপাশি ২৮০টি উইকেটও রয়েছে তাঁর দখলে। কপিল দেব এবং আর অশ্বিনের সঙ্গে বিশেষ তালিকায় যোগ দিলেন জাডেজা। এই পারফরম্যান্স জাডেজার এক নম্বর টেস্ট অলরাউন্ডার হিসাবে দখল আরও মজবুত করল। প্রত্যাবর্তন ম্যাচে জাডেজা সেঞ্চুরি করলেও, অভিষেক ম্যাচে সরফরাজের সেই সুযোগটা হল না। অনবদ্য অর্ধশতরান করলেও, ৬২ রানে রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয় তাঁকে। জাডেজার সেঞ্চুরি পূরণের জন্য সিঙ্গেল নিতে গিয়েই কাল হয়। মার্ক উডের ডাইরেক্ট হিটে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বছর ২৫-র সরফরাজকে।
IND vs ENG Live: ভারতের চেয়ে আর ২৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড
১৩৩ করে অপরাজিত ডাকেট। সঙ্গে জো রুট রুট ৯ রানে ক্রিজে। ৩৫ ওভারে ২০৭ রান বোর্ডে তুলে নিল ইংল্যান্ড। ভারতের চেয়ে আর ২৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।