IND vs ENG Live: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সবথেকে বড় জয়, ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া
ING vs ENG, 3rd Test: শতরান করার সঙ্গে সঙ্গে গতকাল তিনি বীরেন্দ্র সহবাগকে ছুঁয়ে ফেললেন। সহবাগ যখন টেস্টে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন, তিনিও নিয়েছিলেন ১৩ ইনিংস
ABP AnandaLast Updated: 18 Feb 2024 05:01 PM

প্রেক্ষাপট
রাজকোট: প্রথম ৫০ বলে তিনি করেছিলেন ১৮ রান। পরের ৭২ বলে ৮২ রান। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ছন্দে থাকলে তিনি কী করতে পারেন, হাড়ে হাড়ে টের পেলেন ইংরেজ বোলাররা। রাজকোটে ১২২...More
রাজকোট: প্রথম ৫০ বলে তিনি করেছিলেন ১৮ রান। পরের ৭২ বলে ৮২ রান। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ছন্দে থাকলে তিনি কী করতে পারেন, হাড়ে হাড়ে টের পেলেন ইংরেজ বোলাররা। রাজকোটে ১২২ বলে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তরুণ। মার্ক উডকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেই ব্যাট তুলে সেলিব্রেট শুরু করলেন। ডেভিড ওয়ার্নারের আদলে লাফিয়ে হেলমেট সহ হাত পাঞ্চ করলেন। তারপর হেলমেট খুলে রেখে দুহাত তুলে অভিবাদন গ্রহণ করলেন।রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি বাঁহাতি ব্যাটারের টেস্টে তৃতীয় শতরান। এদিন তিনি বীরেন্দ্র সহবাগকে ছুঁয়ে ফেললেন। সহবাগ যখন টেস্টে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন, তিনিও নিয়েছিলেন ১৩ ইনিংস। যশস্বীও ১৩ ইনিংসেও তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন। সবচেয়ে চমকে ওঠার মতো তথ্য হচ্ছে, ব্যাটিং গড়ে বীরুকেও পিছনে ফেলেছেন যশস্বী। তৃতীয় টেস্ট সেঞ্চুরির সময় ১৩ ইনিংসে সহবাগের ব্যাটিং গড় যেখানে ছিল ৫৩.৩১, সেখানে ৬২.২৫ গড়ে রান করেছেন যশস্বী। স্ট্রাইক রেটে অবশ্য একটু এগিয়ে বীরু। যিনি বিধ্বংসী ব্যাট করার জন্য গোটা বিশ্বে সমাদৃত ছিলেন। ১৩ ইনিংসের পর বীরুর স্ট্রাইক রেট ছিল ৬৬.৬৩। ১৩তম ইনিংসে সেঞ্চুরি সম্পূর্ণ করা পর্যন্ত যশস্বীর স্ট্রাইক রেট ৬৫.৮৭।যুগ্মভাবে সপ্তম ব্যাটার হিসাবে টেস্টে দ্রুততম তিন সেঞ্চুরি করলেন যশস্বী। অভিজাত যে তালিকায় রয়েছেন সহবাগ ও সঞ্জয় মঞ্জরেকর। চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল যশস্বীর।
IND vs ENG Live: সবথেকে বড় জয়
১২২ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারাল ভারত। এটাই টেস্ট ইতিহাসে ভারতের সবথেকে বড় জয়।