IND vs ENG LIVE Score Today: ছয়ে ছয়! দুরন্ত বোলিংয়ে ভর করে ইংল্যান্ডকে ১০০ রানে উড়িয়ে দিল ভারত
India vs England LIVE Score, World Cup 2023: দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই খেলিয়ে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের মধ্যে তিনটি ম্যাচে দলের সহ অধিনায়ককে বসিয়ে রাখার মতো দুঃসাহসী পদক্ষেপও নিয়েছে।
ABP AnandaLast Updated: 29 Oct 2023 09:23 PM

প্রেক্ষাপট
এক দল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্য দল ঘরের মাঠে অন্যতম ফেভারিট। বিশ্বকাপে (ODI World Cup) রবিবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে মুখোমুখি সেই ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)।পয়েন্ট টেবিলের একেবারে...More
এক দল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্য দল ঘরের মাঠে অন্যতম ফেভারিট। বিশ্বকাপে (ODI World Cup) রবিবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে মুখোমুখি সেই ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)।পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ইংল্যান্ড। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। এখান থেকে শেষ চারে পৌঁছনো কার্যত অসম্ভব। রয়েছে জটিল অঙ্ক। যার মধ্যে অন্যতম, বাকি চার ম্যাচের চারটিই জিততে হবে। তবে পয়েন্ট দাঁড়াবে ১০। এবং সব ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে। যাতে নেট রান রেট ভাল জায়গায় থাকে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর।টুর্নামেন্টে দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই খেলিয়ে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের মধ্যে তিনটি ম্যাচে দলের সহ অধিনায়ককে বসিয়ে রাখার মতো দুঃসাহসী পদক্ষেপও নিয়েছে। কোনও লাভ হয়নি।ভারত এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। পাঁচ ম্য়াচ খেলে পাঁচ জয়। রোহিত শর্মাদের ঝুলিতে ১০ পয়েন্ট। এমনকী, বিশ্বকাপে বরাবরের গাঁট নিউজ়িল্যান্ডকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতি যেন টেরই পাওয়া যায়নি গত দুই ম্যাচে।একটা সময় ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং নিয়ে সমস্যায় ছিল ভারত। এখন শুরুতেই ঝড় তুলছেন রোহিত শর্মা। পাওয়ার প্লে-তে তাঁর স্ট্রাইক রেট ১৩৪.০১। নতুন বল হাতে একইরকম ভয়ঙ্কর শুরু করছেন যশপ্রীত বুমরা। প্রথম ১০ ওভারে যাঁর ইকনমি রেট? মাত্র ২.৯! ডেঙ্গি-মুক্ত হয়ে ফিরেই রানের মধ্যে শুভমন গিল। মিডল অর্ডারে দুরন্ত ছন্দে বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য ইনিংস খেলছেন। রবীন্দ্র জাডেজা-কুলদীপ যাদবের স্পিন জুটিও ফর্মে।রবিবার নবাবের শহরে ভারতের জয় মানে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া। সেই সঙ্গে ইংল্যান্ডের বিদায়ঘণ্টি বেজে যাওয়া। আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় শিবির। একমাত্র কাঁটা হার্দিকের গোড়ালির চোট। যে কারণে পাঁচ বোলার নিয়ে ফের নামতে হতে পারে ভারতকে। যদি ষষ্ঠ বোলারের প্রয়োজন পড়ে? নেটে হাত ঘুরিয়ে তৈরি থাকছেন শুভমন গিল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।
IND vs ENG Live: ছয়ে ছয়
অনবদ্য বোলিং পারফরম্যান্স। ১২৯ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। শতরানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।