রোহিতের পর শতরান রাহুলেরও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের
ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। যজুবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে কুলদীপ যাদবকে। মহম্মদ শামির জায়গায় খেলানো হচ্ছে রবীন্দ্র জাডেজাকে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 06 Jul 2019 10:34 PM

প্রেক্ষাপট
লিডস: বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা।ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই ম্যাচ জিতলে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুযোগ থাকছে ভারতের সামনে।...More
লিডস: বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা।ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই ম্যাচ জিতলে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুযোগ থাকছে ভারতের সামনে। তবে দক্ষিণ আফ্রিকাকে যদি অস্ট্রেলিয়া হারিয়ে দেয় তাহলে তারাই শীর্ষে থাকবে।পয়েন্ট তালিকায় প্রথমে থাকলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকলে শেষ চারে বিরাট কোহলি ব্রিগেডের প্রতিপক্ষ হবে আয়োজক দেশ ইংল্যান্ড। অন্যদিকে, শ্রীলঙ্কা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে কুলদীপ যাদবকে। মহম্মদ শামির জায়গায় খেলানো হচ্ছে রবীন্দ্র জাডেজাকে।ভারতীয় দল: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহশ্রীলঙ্কা: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলে ম্যাথিউজ, লাহিরু থিরিমামে, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উড়ানা, লাসিথ মালিঙ্গা, কসুন রজিথা, থিসারা পেরেরা
দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে ভারতই লিগ টেবলের শীর্ষে থাকবে। সেক্ষেত্রে সেমিফাইনালে বিরাট কোহলির দলের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।