IND vs ENG, Test Day 3 LIVE:- প্রথম ইনিংসে ৯৫ রানের লিড ভারতের, নজরে তৃতীয় দিন- লাইভ আপডেটস
India vs England, Test Day 3 LIVE: বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫ রান। এখনও ইংল্যান্ডের (১৮৩) প্রথম ইনিংসের স্কোরের থেকে ৫৮ রান পিছিয়ে ভারত।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 06 Aug 2021 08:32 PM

প্রেক্ষাপট
ট্রেন্ট ব্রিজ : প্রথম দিনে বোলারদের কামাল। দ্বিতীয় দিনের শুরুতে জমাট শুরু। তবে তারপর অ্যান্ডারসনের সুইংয়ে মাঝপথে কিছুটা বেসামাল হয়ে পড়ে ভারত। পরপর দু'বলে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে ফিরিয়ে...More
ট্রেন্ট ব্রিজ : প্রথম দিনে বোলারদের কামাল। দ্বিতীয় দিনের শুরুতে জমাট শুরু। তবে তারপর অ্যান্ডারসনের সুইংয়ে মাঝপথে কিছুটা বেসামাল হয়ে পড়ে ভারত। পরপর দু'বলে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অনিল কুম্বলেকে (৬১৯) ছুঁয়ে ফেলেছেন অ্যান্ডারসন। তাঁর বোলিং সামলে ভারতীয় ইনিংসের একপ্রান্ত আগলে লড়াই চালাচ্ছেন কেএল রাহুল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫ রান। এখনও ইংল্যান্ডের (১৮৩) প্রথম ইনিংসের স্কোরের থেকে ৫৮ রান পিছিয়ে ভারত। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (অপরাজিত ৫৭) ও ঋষভ পন্থ (অপরাজিত ৭)।
IND vs ENG 2021 Live Score: শেষ তৃতীয় দিনের খেলা
বৃষ্টি বিঘ্নের জেরে শেষ তৃতীয় দিনের খেলা। এদিনের শেষ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৫। ভারতের লিড ৭০ রানের।