LSG vs PBKS Live: কাজে এল না ধবনের অর্ধশতরান, নজর কাড়লেন তরুণ ময়ঙ্ক, পাঞ্জাব বধ লখনউয়ের
IPL 2024, LSG vs PBKS Live Score: আইপিএলে এখনও পর্যন্ত গত দুটো মরশুম মিলে মোট ৩ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছে লখনউ।
ABP AnandaLast Updated: 30 Mar 2024 11:23 PM

প্রেক্ষাপট
আইপিএলে প্রতিটি দলই মোটমুটি দুটো করে ম্য়াচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত একমাত্র লখনউ সুপারজায়ান্টস একটি মাত্র ম্য়াচ খেলেছে। প্রথম ম্য়াচে জয় আসেনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। আজ ঘরের মাঠে...More
আইপিএলে প্রতিটি দলই মোটমুটি দুটো করে ম্য়াচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত একমাত্র লখনউ সুপারজায়ান্টস একটি মাত্র ম্য়াচ খেলেছে। প্রথম ম্য়াচে জয় আসেনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। এখনও পর্যন্ত চলতি আইপিএলে একটি মাত্র ম্য়াচ খেলেছে লখনউ সুপারজায়ান্টস। সেই ম্য়াচে রান তাড়া করতে নেমে হারতে হয়েছিল কে এল রাহুলের দলকে। অন্য়দিকে পাঞ্জাব কিংস তাঁদের প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে ম্য়াচ জিতলেও দ্বিতীয় ম্য়াচে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। আইপিএলে এখনও পর্যন্ত গত দুটো মরশুম মিলে মোট ৩ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। শিখর ধবনের নেতৃত্বাধীন পাঞ্জাব একবার জয় পেয়েছিল। তবে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবার তলানিতে রয়েছে লখনউ শিবির। যদিও একটি মাত্র ম্য়াচ খেলেছে তারা। কিন্তু অধিনায়ক কে এল রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। টপ অর্ডারে বা ওপেনিংয়ে যে মারমুখি ব্য়াটিং, তা দেখা যায়নি রাহুলের থেকে। সেক্ষেত্রে দেবদত্ত পড়িক্কলকে জায়গা ছেড়ে দিতে পারেন রাহুল। এছাড়াও ডি কক, স্টোইনিস, পুরানের মত তারকা প্লেয়ারদের আরও দায়িত্ব নিতেই হবে। অন্য়দিকে পাঞ্জাব শিবির অবশ্য প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল। বেয়ারস্টো ফেরার পর ফ্রি ফ্লো ব্যাটিং দেখতে পাওয়া যাচ্ছে টপ অর্ডারে। প্রভসিমরন সিংহ রয়েছে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে আসা দেশীয় প্লেয়ার। এ
LSG vs PBKS Live Score: ২১ রানে জয় লখনউ সুপারজায়ান্টসের
২১ রানে পাঞ্জাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস। আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল কে এল রাহুলের দল।