চেন্নাই:আইপিএলে (IPL 2026) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের হাতে দুরমুশ হওয়ার পর আজ নিজেদের ঘরের মাঠ চিপকে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রতিপক্ষ ইনফর্ম তথা গত বারের রানার্স আপ দল পঞ্জাব কিংস (CSK vs PBKS)। সেই ম্যাচের শুরুটা কিন্তু সিএসকে খুব একটা ভালভাবে করতে পারেনি। মাত্র সাত রানেই প্রথম উইকেট হারিয়েছিল সিএসকে। সাত রানে আউট হয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে তারপরে নেমে তরুণ আয়ুষ মাত্রে (Ayush Mhatre) দুরন্ত এক অর্ধশতরানের ইনিংস খেললেন। কিন্তু তাঁর ইনিংসের শুরুটা খানিক বিতর্কিতভাবেই হয়েছিল।

Continues below advertisement

ইনিংসের শুরুতেই আয়ুষ মাত্রে যখন ব্যাট করতে নামেন, তখন বর্তমান ট্রেন্ড মেনেই আম্পায়র তাঁর ব্যাট গজ দিয়ে চেক করেন। সেই গজের মধ্যে দিয়ে ব্যাট গেলে তবেই তা বৈধ। কিন্তু মাত্রের এক নয়, দুই ব্যাটই সেই গজের মধ্যে আটকে যায়। মাত্রে খানিকটা স্তম্ভিতও হয়ে যান। তবে তারপরেই ভুলটা ধরে পড়ে। ধারাভাষ্য দেওয়া ইয়ান বিশপ জানান আম্পায়ার গজটাই উল্টো ধরেছেন। আরেক ধারাভাষ্যকার মাইকেল ক্লার্কও গোটা ঘটনায় বেশ বিস্মিত হয়ে যান।

 

Continues below advertisement

 

তবে শেষমেশ আম্পায়ার গজটা সঠিক করে ধরেন এবং শেষমেশ আয়ুষ মাত্রে যে ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন, সেই ব্যাট দিয়েই নিজের ইনিংস খেলেন। শুধু খেলেন না, বলা ভাল ইনিংস শাসন করেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা। অনেকটা রোহিতের মতোই অবলীলায় বোলারদের বলগুলিকে মাঠের বাইরে ফেলছিলেন আয়ুষ। তিনি মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন।

তরুণ আয়ুষ মাত্রে টপ অর্ডারে ব্যাট করে সর্বাধিক ৭৩ রানের ইনিংস খেললেন। আর মিডল ওভারে সরফরাজ খান ও শিবম দুবে নিজেদের শক্তি প্রদর্শন করে বড় বড় শট খেলেন। এই তিনের সুবাদেই পাঁচ উইকেটে ২০৯ রান তুললল সিএসকে। সরফরাজ খান ৩২ রানের ইনিংস খেলেন। শিবম দুবে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। অপরদিকে পঞ্জাব কিংসের হয়ে বোলিংয়ে নজর কাড়েন বিজয়কুমার বিশাখ। তিনি বল হাতে দুই উইকেট নিলেন।