কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সর্বাধিক উইকেট শিকারি ছিলেন তিনি। কিন্তু আইপিএলে একেবারেই ছন্দে নেই বরুণ চক্রবর্তী। এরমধ্যে চোটও পেয়েছিলেন। ফিরে এসে চেন্নাই ম্য়াচেও একেবারেই তাঁকে ছন্দে মনে হয়নি। দলের হাল খুবই খারাপ। পাঁচ ম্য়াচ খেলে একটিতেও জয় নেই। এই পরিস্থিতিতে বরুণের ফর্মে ফেরাটা খুবই দরকার রাহানে ব্রিগেডের জন্য। যদিও বরুণ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন কেকেআরের পেসার কার্তিক ত্যাগী। গুজরাত ম্য়াচের আগেই বরুণকে নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি। 

Continues below advertisement

সাংবাদিক বৈঠকে কার্তিককে প্রশ্ন করা হয়েছিল বরুণের অফফর্ম নিয়ে। এই ইস্যুতে কার্তিক বলেন, ''প্রত্যেক ক্রিকেটারের খারাপ সময় আসে। তাই ওটা নিয়ে ভাবলে হয়না। এই খারাপ সময়গুলোই একজন ক্রিকেটারকে আরও বেড়ে উঠতে ও ভালো বোলার হতে সাহায্য় করে। বরুণ ভাইয়েরও সেই সময় আসবে। তখন আরও শক্তিশালী হয়ে ও নিশ্চিতভাবে ফিরে আসবে।''

দলের পারফরম্য়ান্স নিয়েও মুখ খুলেছিলেন কার্তিক। তিনি বলেন, ''দল হিসেবে পরপর ম্য়াচ হারাটা কোনওভাবেই ভাল লাগার মত বিষয় না। সবারই মন খারাপ। কিন্তু এখান থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমার মনে হয় অনেকগুলো ম্য়াচ আমরা ভাগ্যের কাছেও হেরে গিয়েছি। শেষ ম্য়াচেও ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি।''

Continues below advertisement

কলকাতা গুজরাতের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে খেলতে নেমেছে। এদিকে, আইপিএলের কেকেআর ক্যাপ্টেন হিসেবেও চূড়ান্ত ব্য়র্থ অজিঙ্ক রাহানে। আইপিএলে কেকেআরের খারাপ পারফরম্যান্সের পর রাহানের নেতৃত্ব ছাড়া নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। কারণ, KKR এখনও পর্যন্ত চলতি আইপিএলে জয়ের মুখ দেখেনি। পয়েন্ট টেবিলের লাস্ট বয়। কলকাতা একমাত্র দল, যারা এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি। গত মরশুমেও কেকেআরের ক্যাপ্টেন ছিলেন রাহানেই। কিন্তু সেবারও ফল ভাল হয়নি। অজিঙ্ক রাহানের নেতৃত্বে কলকাতা গত মরশুমেও পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল। এছাড়াও, IPL 2026-এর পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে তারা। এই খারাপ পারফরম্যান্সের কারণেই রাহানের নেতৃত্ব ছেড়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ঝড়। এই খবরের মধ্যে কতটা সত্যতা রয়েছে? এবার যা পরিস্থিতি দলের, তাতে একটি ম্যাচও কেকেআর জিতবে কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করছেন কেকেআর সমর্থকরা। 

এই প্রতিবেদন লেখার সময় গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে পড়েছে কেকেআর। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ক্যাপ্টেন রাহানের উইকেট হারিয়েছে নাইট রাইডার্স।