চেন্নাই: লিগ তালিকার একেবারে নীচে থাকা দুই দল, পয়েন্টের জন্য় মরিয়া চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স (CSK vs KKR), উভয়েই। সেই লক্ষ্যেই চিপকে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। চেন্নাই তাঁর ঘরের মাঠ, ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়েই খেলেন তিনি। দুই ম্যাচ চোটের কারণে মাঠের বাইরে বসলেও, আজকের ম্যাচে সেই বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ফিরলেন। অবশ্য় তবে তিনি নিজের ঘরের মাঠে অ্যাওয়ে দলের হয়েই মাঠে নামবেন।

Continues below advertisement

কেকেআরই এই  মরশুমে একমাত্র দল হিসাবে এখনও পর্যন্ত একটিও ম্য়াচ জিততে পারেনি। গত ম্যাচে দল জয়ের একেবারে দোরগোড়ায় গিয়েও পরাজিত হয়েছিল। তবে সেই ম্যাচে দলের পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করেই রাহানে দাবি করেন কেকেআর সেই ম্যাচ হারলেও, দল ভালই খেলেছে যা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজিঙ্ক রাহানে।  

 

Continues below advertisement

 

টসের সময় কেকেআর অধিনায়ককে বলতে শোনা যায়, ‘আমার মতে গত ম্যাচটা আমরা খুবই ভাল খেলেছিলাম। দুর্ভাগ্য়বশত ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে আমার মনে হয় আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি তাতে দলের সকলেক আত্মবিশ্বাস বেড়েছে। নতুন ম্যাচে নতুনভাবে শুরু করাটা জরুরি, যখন আমাদের পক্ষে কিছু যাচ্ছে না, তখন বিশ্বাস রাখাটা প্রয়োজনীয়, ইতিবাচক থাকাটা দরকার। টি-টোয়েন্টি ক্রিকেটে ওই ছোট ছোট কিছু মুহূর্তই ম্যাচের ভাগ্য নির্ধরাণ করে দেয়। তাই এই ম্যাচে আমরা ভালভাবে বোলিংটা শুরু করে, তারপর রানটা তাড়া করার চেষ্টা করব।’ 

তিনি আরও যোগ করেন, ‘বিষয়টা বিশ্বাসের। সকলেই খুব খাটা খাটনি করছে। সেটাই দরকার, যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সেটা ঠিক ঠাক করে একে, অপরের ওপর আস্থা রাখতে হবে।’ দলের সঠিক কম্বিনেশন খুঁজে ম্যাচ জেতাই লক্ষ্য কেকেআরের। আর সেই লক্ষ্য়েই নভদীপ সাইনির বদলে বরুণ চক্রবর্তী দলে এলেন। এবার দেখার অফফর্মে থাকা বরুণ নিজের ঘরের মাঠে, চেনা পরিবেশে তাঁর আইপিএল দলকে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন কি না।