RR vs RCB Live Updates: বৈভব, জুড়েলের অর্ধশতরানে রাজস্থানের বিজয়রথ অব্যাহত, ছয় উইকেটে হারল আরসিবি
RR vs RCB: গত মরশুমে দুই দলের সাক্ষাতের দুইটিতেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ABP AnandaLast Updated: 11 Apr 2026 12:29 AM

প্রেক্ষাপট
গুয়াহাটি: আজ আইপিএলের (IPL 2026) মহারণে দুই অপরাজিত দল একে অপরের মুখোমুখি। লিগ তালিকায় একে থাকা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দুই শক্তিশালী দলের...More
গুয়াহাটি: আজ আইপিএলের (IPL 2026) মহারণে দুই অপরাজিত দল একে অপরের মুখোমুখি। লিগ তালিকায় একে থাকা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দুই শক্তিশালী দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের (RR vs RCB) পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে নিঃসন্দেহে দুই ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে। এঁদের একজন বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটার হিসাবে সর্বত্র বন্দিত, আরেকজন ভবিষ্যতে তাঁর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রতিভাসম্পন্ন। কথা হচ্ছে বিরাট কোহলি (Virat Kohli) এবং বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। দুই ক্রিকেটারই চলতি আইপিএলে এখনও পর্যন্ত বেশ ভালই খেলছেন। ম্যাচের শুরুতে ওপেনিংয়ে তাঁদের চওড়া ব্যাটই কিন্তু আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। দুই দলের হেড-টু-হেড দেখলে তাদের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। রাজস্থান ও আরসিবি মোট ৩৪ বার আইপিএলের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে রয়্যালসরা জিতেছে ১৪টি ম্যাচ ও আরসিবি জিতেছে ১৭টি। তিনটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে। তবে গত মরশুমে দুই দলের দুই সাক্ষাৎকারের আরসিবি কিন্তু জয়ী হয়েছিল। প্রথম ম্যাচে তারা ১১ রান এবং দ্বিতীয় ম্যাচে নয় উইকেটের বিরাট ব্যবধানে জয় পায়। আজকের ম্যাচে এই জয়ের ধারা অব্যাহত থাকে না কি, রাজস্থান ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে নিজেদের দখল আরও মজবুত করে, এটাই কিন্তু দেখার বিষয় হতে চলেছে।
IPL 2026 Live Updates: চারে চার করল রাজস্থান রয়্যালস
১২ বল বাকি থাকতেই ছয় উইকেটে আরসিবিকে হারাল রয়্যালস। ধ্রুব জুড়েল অপরাজিত ৮১ রানের ইনিংস খেললেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ২৪ রানের ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন রবীন্দ্র জাডেজা।