আমদাবাদ: সপ্তাহান্তে আমদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ফাইনালের (IPL Final) মহারণ। খেতাবি লড়াইয়ে গুজরাত টাইটান্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs GT)। সেই ম্যাচে টাইটান্সদের বড় ভরসা দলের দুই ওপেনার শুভমন গিল (Shubman Gill) ও সাই সুদর্শন (Sai Sudharsan)। এই দুই তারকাই কিন্তু আইপিএল ফাইনালে সর্বকালীন ইতিহাস গড়তে পারেন।  

Continues below advertisement

এবারের আইপিএলে ধারাবাহিকাবে রান করেছেন সুদর্শন ও গিল। ম্যাচের পর ম্যাচ তাঁরা বড় পার্টনারশিপ গড়ে টাইটান্সের শুরুটা দুরন্তভাবে করতে সাহায্য করেছেন। গিল ১৬ ইনিংস খেলে এ বারের আইপিএলে দ্বিতীয় সর্বাধিক ৭২২ রান করেছেন। তাঁর ওপেনিং পার্টনার সুদর্শন ১৭ ইনিংস খেলে ৭১০ রান করেছেন। একত্রিতভাবে এই আইপিএলে গুজরাত টাইটান্সের ওপেনাররা মিলে ১৫ ইনিংসে ৬৩.২৮ গড়ে পার্টনারশিপে মোট ৮৮৬ রান করেছেন।

Continues below advertisement

আইপিএল ফাইনালে সাই ও শুভমন আর মাত্র ৫৪ রান করতে পারলেই বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের এক আইপিএল মরশুমে জুটি হিসাবে সর্বাধিক রানের রেকর্ড নিজেদের নামে করে ফেলবেন। কোহলি ও এবিডি ২০১৬ সালের আইপিএল মরশুমে একত্রিতভাবে ৭৮.২৫ গড়ে ৯৩৯ রান করেছিলেন। পাঁচটি শতরান ও দুইটি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েছিলেন তাঁরা। তবে সেই কৃতিত্ব নিজের নামে করার সুযোগ গিলদের সামনে।  

তবে গত বারের আইপিএল ফাইনালে বৃষ্টিতে ম্যাচ দেরি করে শুরু করা হয়েছিল। এবারও এমন কিছুই হবে কি? বৃষ্টির জেরে ম্যাচ বিঘ্নিত হবে? এমন প্রশ্নই অনেক ক্রিকেটপ্রেমীর মনে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন:- কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন? 

এই নিয়ে চতুর্থবার আমদাবাদে আইপিএলের ফাইনাল আয়োজিত হচ্ছে। অতীতে কিন্তু একাধিকবার বৃষ্টির দ্বারা এখানে আইপিএলের ফাইনাল বিঘ্নিত হয়েছে। ২০২৩ সালেই গুজরাত টাইটান্স বনাম সিএসকের ফাইনালে প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। তবে তারপরে সেদিনও বৃষ্টি হয়। বাধ্য হয়েই আধিকারিকদের আরও বর্ধিত ১২০ মিনিট যোগ করতে হয়, যার ফলে ম্যাচ তৃতীয় দিনে গিয়ে শেষ হয়। গত মরশুমের আইপিএল ফাইনালেও বৃষ্টির জেরে বেশ অনেকটা সময় পরে ম্য়াচ শুরু হয়েছিল। এবারও কি তেমনটা হবে? আশঙ্কা কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে দানা বাঁধছে।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার , ফাইনাল ম্য়াচের দিন আমদাবাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শহরে রীতিমতো লু বইছে এবং ম্যাচের দিনও প্রবল গরম থাকার পূর্বাভাস রয়েছে, যেখানে তাপমাত্রা ৪৩ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকবে। সুখবর হল আবহাওয়া দফতরের তরফে রবিবার দিন কোনও বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়নি। তাই ৪০ ওভারের সম্পূর্ণ ম্য়াচ হওয়ার আজ সম্ভাবনা প্রবল।