মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজ ওয়াংখেড়েতে আইপিএলের (IPL 2026) ৪১তম ম্যাচে ওয়াংখেড়েতে মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vs SRH)। সেই ম্যাচেই কালো আর্মব্যান্ড পরে হার্দিক পাণ্ড্যরা মাঠে নেমেছেন। কিন্তু কেন তাঁরা এই আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন?

Continues below advertisement

ম্যাচের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাঁরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে চলেছে। এই সিদ্ধান্তটি তাঁদের দলের সাপোর্ট স্টাফের দুঃখে সামিল হওয়ার জন্যেই নেওয়া হয়। আসলে মুম্বই ইন্ডিয়ান্সের এক সাপোর্ট স্টাফের মেয়ে অসময়েই পরলোকে গমন করেছেন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই এই কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে পল্টনরা।

 

Continues below advertisement

ম্যাচের কথা বলতে গেলে এদিন প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। পল্টনদের হয়ে এই ম্যাচে এক নতুন ওপেনিং জুটি নামে। রিকেলটনের সঙ্গে ওপেনিংয়ে নামেন উইল জ্যাকস। ওয়াংখেড়ের পাটা পিচে কিন্তু এই নতুন ওপেনিং জুটি সানরাইজার্স বোলারদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৪.১ ওভারেই বিনা উইকেটে ৫০ রানের গণ্ডি পার করে পল্টনরা। পাওয়ার প্লে শেষ হতে হতে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৭৮ রান। তবে ঠিক যখন মনে হচ্ছিল জ্যাকস মাঠে নেমেই অর্ধশতরান হাঁকাবেন, তখনই তাঁকে সাজঘরে ফেরত পাঠান নীতীশ কুমার রেড্ডি। ২২ বলে তাঁর সংগ্রহ ৪৬ রান।

তবে রিকেলটন কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকেন। ইনিংসের ১৫তম ওভারে ১৪ রান তুলে নিজের প্রথম আইপিএল শতরানও পূরণ করেন, তাও মাত্র ৪৪ বলে। রিকেলটন মুম্বই ইন্ডিয়ান্সের মাত্র দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে শতরান পূরণ করলেন। তাঁর অপরাদিত ১২৩ রান কোনও মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটারের সর্বোচ্চ স্কোর। এছাড়া হার্দিক পাণ্ড্যও শেষের দিকে নেমে ৩১ রানের ছোট্ট তবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সেই দৌলতেই স্কোর পাঁচ উইকেটে ২৪৩ রানে পৌঁছয়। এবার দেখার বিষয় এই রান ডিফেন্ড করতে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থ হয় কি না।