Kalinga Super Cup Derby LIVE: মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল
Kalinga Super Cup Derby 2024 Live Score: তবে মোহনবাগানের সামনে যেমন জয় ছাড়া শেষ চারে যাওয়ার আর কোনও রাস্তা নেই, ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচ ড্র করেও শেষ চারে যাওয়ার রাস্তা খোলা আছে।
ABP AnandaLast Updated: 19 Jan 2024 09:31 PM

প্রেক্ষাপট
ভুবনেশ্বর: বহুদিন পর যেন ডার্বি ঘিরে আগের আবেগ। চেনা উন্মাদনা। কারণ, বহুদিন পরে ভাল দল গড়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে মরশুমের শুরু থেকেই চ্যালেঞ্জ জানিয়েছে (East Bengal vs Mohun Bagan SG)। এখনও পর্যন্ত...More
ভুবনেশ্বর: বহুদিন পর যেন ডার্বি ঘিরে আগের আবেগ। চেনা উন্মাদনা। কারণ, বহুদিন পরে ভাল দল গড়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে মরশুমের শুরু থেকেই চ্যালেঞ্জ জানিয়েছে (East Bengal vs Mohun Bagan SG)। এখনও পর্যন্ত চলতি মরশুমে দুই দলের মুখোমুখি সাক্ষাতের ফল ১-১। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে লাল-হলুদ জনতার হৃদয়ভঙ্গ ঘটিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কলিঙ্গ সুপার কাপে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) সেমিফাইনালে উঠবে কারা, মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) না ইস্টবেঙ্গল এফসি (EBFC), তার ফয়সালা হয়ে যাবে শুক্রবার সন্ধ্যায় এই দুই দলেরই দ্বৈরথে।তবে মোহনবাগানের সামনে যেমন জয় ছাড়া শেষ চারে যাওয়ার আর কোনও রাস্তা নেই, ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচ ড্র করেও শেষ চারে যাওয়ার রাস্তা খোলা আছে।সুপার কাপ লিগ টেবলে দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান (৬)। দুই দলের গোলপার্থক্যও সমান (২)। তফাৎ শুধু একটা জায়গাতেই এবং তা গোলসংখ্যায়।ইস্টবেঙ্গল যেখানে পাঁচ গোল দিয়ে তিন গোল খেয়েছে, সেখানে মোহনবাগান চার গোল দিয়ে দুই গোল খেয়েছে। একটি গোল বেশি দেওয়ার কারণেই শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এক ধাপ এগিয়ে থেকে নামছে লাল-হলুদ শিবির। শুক্রবার হার-জিতের ফয়সালা হলে জয়ী দল বেশি পয়েন্ট পেয়ে স্বাভাবিক নিয়মেই শেষ চারে পৌঁছে যাবে। কিন্তু ম্যাচ ড্র হলে গোলসংখ্যায় এগিয়ে থেকে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে ইস্টবেঙ্গলই।
East Bengal vs Mohun Bagan LIVE Score: ডার্বি জয় ইস্টবেঙ্গলের
খেলার ৮০ মিনিটের মাথায় গোল করলেন ক্লেটন সিলভা। ৩-১ ব্যবধানে শুক্রবারের ডার্বি জয় ইস্টবেঙ্গলের।