মুম্বই: ২০২৬ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্মরণীয় সাফল্য অর্জন করেছিল ভারত। প্রথম ও দ্বিতীয়, উভয় পদকই নিজেদের ঝুলিতে পুরে দেশের সোনাজয়ীর খাতা খুলেছিলেন ভারতীয় শ্যুটাররা। এক রুদ্ধশ্বাস ফাইনালে সহযোদ্ধা অবনী লেখারাকে সামান্য ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ছিনিয়ে নেন মোনা আগরওয়াল। ২৫০ স্কোর করে সোনা নিশ্চিত করেন সোনা। ২৪৯.৬ স্কোর করে রূপো জেতেন লেখারা।

Continues below advertisement

ফাইনালে খেলার সময়ে স্টেজ ২ সিরিজ ২ এরপর আগরওয়াল পঞ্চম স্থানে ছিলেন। সেখান থেকেই সোনা জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে মোনার। প্রথম থেকেই অবণী লেখারাকে বেশ শক্তিশালী মনে হচ্ছিল। কিন্তু খেলার শেষ মুহূর্তের শটগুলোতে অসাধারণ পারফর্ম করে বাজিমাত করেন আগরওয়াল। যোগ্যতা অর্জন পর্বে দারুণ নৈপুণ্য প্রদর্শনের পরেই ফাইনালে সোনার পদক জয়ের এই কৃতিত্ব অর্জন করেন আগরওয়াল।

উল্লেখ্য, বাছাই পর্বে ৬২৯.১ স্কোর করে তালিকায় শীর্ষস্থান দখল করেন। একইসঙ্গে এশিয়ান প্যারা গেমসে এক নতুন রেকর্ড গড়েন। কোয়ালিফাইং রাউন্ডে দ্বিতীয় স্থানে শেষ করেন অবনী লেখারা।

Continues below advertisement

মোনা ও অবণী দু'জনেই ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সের জন্য় যোগ্যতা অর্জন করে ফেলেছেন। রাজস্থানের সিকারে জন্মগ্রহণকারী মোনা আগরওয়াল মাত্র ৯ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হন, যার ফলে তাঁর দুটো পাই ক্ষতিগ্রস্ত হয়। প্যারা শুটিং শুরু করার আগে তিনি প্যারা-অ্যাথলেটিক্স, প্যারা-পাওয়ারলিফটিং ও নারীদের সিটিং ভলিবল সহ আরও কয়েকটি খেলাধুলায় নিজেকে পরখ করে দেখেন। আগরওয়াল ২০২৪ প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন ও চলতি বছর প্যারা শ্যুটিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটি রূপোর পদক জেতেন। 

এদিকে, ট্র্য়াকে ফেরার দিন ঘোষণা করলেন নীরজ চোপড়া। ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। ২০২৪ অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। নীরজ বলেন, 'অলিম্পিকের জন্য এখনও অনেকটা সময় বাকি আছে। এটি ২০২৮ সালে অনুষ্ঠিত হবে। আপনারা হয়ত জানেন যে আমি চোট পেয়েছিলাম, তবে আমি এখন মাঠে ফেরার প্রক্রিয়ার মধ্যে আছি। আমার এখন একমাত্র লক্ষ্য হল আগামী বছর একটি শক্তিশালী ও দৃঢ় প্রত্যাবর্তন। যে ধরনের পারফরম্যান্স আমি করতে চেয়েছি তা করে দেখানো।'

নীরজের পরে গত কয়েক বছরে যশবীর সিংহ ও রোহিত যাদবের পারফরম্য়ান্সও প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় জ্যাভলিন তারকাদের মধ্য়ে। উল্লেখ্য, এশিয়ান গেমসে নীরজ চোপড়া ও সহ থ্রোয়ার কিশোর জেনার অনুপস্থিতি সত্ত্বেও ভারতের পুরুষ জ্যাভলিন দল দুটো পদক নিশ্চিত করতে সক্ষম হয়। যশবীর সিং রুপো ও রোহিত যাদব ব্রোঞ্জ পদক জিতেছিলেন।