নির্বাচন এর ফল ২০২৬
(Source: ECI/ABP News)
আইপিএল নয়, বুধবার রাতে ইডেনের নজর ছিল খুদে অ্যাবরামের কান্ডকারখানার দিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2016 09:45 AM (IST)

কলকাতা: বলিউড কেন, গোটা ভারতই হয়তো জানে শাহরুখ খানের সবচেয়ে ছোট সন্তান অ্যাবরাম এখনই বাবার চেয়ে বড় তারকা। সে যেখানেই যায়, স্পটলাইট স্বাভাবিক নিয়মেই পরে তার ওপরে। নিয়ম মেনেই বুধবার রাতে কেকেআর-এর ম্যাচ দেখতে ইডেনে এসেছিল এই খুদে তারকা, তার বাবা বলিউড বাদশার হাত ধরে। কিন্তু অচিরেই বাবার সঙ্গে মাঝ মাঠে তার দুষ্টুমি সকলের নজর কাড়ে। ছেলের দৌরাত্ম্য দেখে গর্বিত বাবার দাবি, গতকালের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অ্যাবরাম। ভিডিওতে দেখুন মাঝ মাঠে বাবা-ছেলের দুষ্টুমি। ভিডিও সৌজন্যে শাহরুখের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট