WTC Final 2023: জাডেজার দুই উইকেট সত্ত্বেও ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে, তৃতীয় দিন শেষে স্কোর ১২৩/৪
WTC Final, IND vs AUS: আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের নাস্তনাবুদ করে ছাড়ছিলেন। ওভালে মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে ১৪ রান করে স্লিপে খোঁচা দিয়ে আউট।
ABP AnandaLast Updated: 09 Jun 2023 10:34 PM

প্রেক্ষাপট
আইপিএলে (IPL) সর্বোচ্চ রান সংগ্রহকারী। অরেঞ্জ ক্যাপ জিতেছেন। সেই শুভমন গিল (Shubman Gill) ১৫ বলে ১৩ রান করে ফিরলেন।আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের নাস্তনাবুদ করে...More
আইপিএলে (IPL) সর্বোচ্চ রান সংগ্রহকারী। অরেঞ্জ ক্যাপ জিতেছেন। সেই শুভমন গিল (Shubman Gill) ১৫ বলে ১৩ রান করে ফিরলেন।আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের নাস্তনাবুদ করে ছাড়ছিলেন। ওভালে মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে ১৪ রান করে স্লিপে খোঁচা দিয়ে আউট।রোহিত শর্মা (Rohit Sharma)। বলা হয়, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। অস্ট্রেলীয় বোলারদের বিরুদ্ধে ফের ব্যর্থ। ১৫ রান করে আউট।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চূড়ান্ত ব্যর্থ ভারতের টপ অর্ডার। দ্বিতীয় দিনের শেষে কোণঠাসা ভারত। হারের ভ্রূকুটিও ক্রমে জাঁকিয়ে বসছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১/৫। এখনও প্যাট কামিন্সদের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারত। এখান থেকে ম্যাচ বাঁচানোই অগ্নিপরীক্ষা।দিনের শুরুটা ভাল করেছিল ভারত। অস্ট্রেলিয়ার শেষ ৭ উইকেট অপ্রত্যাশিতভাবে দ্রুত তুলে নিয়ে। ৩২৭/৩ থেকে ৪৬৯ রানে শেষ হয়ে গিয়েছিল অজি ইনিংস। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। নিজের ৩১তম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটি কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন স্মিথ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন। দুই দেশের টেস্ট দ্বৈরথের ইতিহাসে ১১টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। তার পরই স্মিথ। ৯টি সেঞ্চুরি তাঁর। সুনীল গাওস্কর, রিকি পন্টিং ও বিরাট কোহলির ৮টি করে সেঞ্চুরি রয়েছে।
IND vs AUS Live Score: এগিয়ে অস্ট্রেলিয়া
দ্বিতীয় ইনিংসে চার উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলে দিন শেষ করল অজিরা। দিনের শেষে আপাতত ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।