LIVE UPDATES: ডাক্তাররা কঠিন পরিস্থিতি, চাপের মুখে কাজ করেন, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, নিরাপত্তা নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে
চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা সকালে হাসপাতালের সামনে মিনিট দশেক এজেসি বোস রোড অবরোধ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 13 Jun 2019 07:10 PM

প্রেক্ষাপট
কলকাতা: রোগী মৃত্যুর জেরে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার পর ২দিন কেটে গেলেও আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনআরএস সহ রাজ্যের মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা। চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও...More
কলকাতা: রোগী মৃত্যুর জেরে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার পর ২দিন কেটে গেলেও আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনআরএস সহ রাজ্যের মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা। চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা সকালে হাসপাতালের সামনে মিনিট দশেক এজেসি বোস রোড অবরোধ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে এনআরএসে এসেছেন আইএমএ-র প্রতিনিধিদল।
কলকাতার এনআরএসে চিকিৎসকদের উপর হামলার নিন্দা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন, ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। রোগী ও তাঁদের পরিজনদের সংযত আচরণ করারও পরামর্শ দিয়েছেন হর্ষবর্ধন