Google Policy Alert : অশ্লীলতার জন্য এই অ্য়াপগুলিকে প্লে স্টোর (Goolge Play Store) থেকে সরিয়ে দিয়েছিল গুগল। অন্তত খাতায় কলমে সেই কথাই বলে গুগলের পলিসি। একই পরিস্থিতি অ্যাপলের অ্য়াপ স্টোরে (Apple App Store) ! বার-বার বলা সত্ত্বেও এই অ্য়াপগুলি এখনও দেখা যাচ্ছে দুই টেক জায়ান্টের স্টোরে। জানেন, কোন-কোন অ্য়াপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।  

Continues below advertisement

ঠিক কী করছে অ্যাপল গুগলসম্প্রতি নিজেদের পলিসির জন্য বিতর্কের মুখে পড়েছে টেক জায়ান্ট অ্য়াপল ও গুগল। 'টেক ট্রান্সপাররেন্সি প্রজেক্ট'-এর রিপোর্ট বলছে, কোনও কিছু নিষিদ্ধ করার বিষয়ে সুস্পষ্ট নীতি থাকা সত্ত্বেও অ্যাপল ও গুগলে ব্যবহারকারীর সম্মতি ছাড়াই বিবস্ত্র ছবি তৈরি করা হচ্ছে। যা নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। প্রশ্ন উঠছে, এখনও কী করে 'Nudify' ও 'Undress' লিখে সার্চ করলে স্টোরে পাওয়া যাচ্ছে AI অ্যাপ।

'nudify' বা 'undress'-এর মতো শব্দ লিখলেরিপোর্টে বল হয়েছে, অ্য়াপল অ্য়াপ স্টোর বা গুগল প্লে স্টোরে 'nudify' বা 'undress'-এর মতো শব্দ লিখে সার্চ করলে সহজেই অনেক অ্য়াপ পেয়ে যাবেন আপনি। যা সহজেই কারও অনুমতি ছাড়াই চারা ছবি বিবস্ত্র বা আংশিক নগ্ন করে দেখায়। গবেষকরা জানিয়েছেন, এই টুলগুলি কেবল ইন্টারনেটের কোনও অখ্যাত বা গোপন জায়াগায় পাওয়া যায় , এমনটা নয়। এই অ্য়াপগুলি পাওয়ার কোনও সীমাবদ্ধতা নেই। সাধারণ সার্চ বা ‘অটোকমপ্লিট’ সার্চের মাধ্যমেই এগুলি সহজে খুঁজে পাওয়া সম্ভব।   

Continues below advertisement

প্রচুর ডাউনলোড হয়েছে এই অ্য়াপগুলি, বিপুল আয়পরিসংখ্য়ান বলছে, এই ধরনের অ্য়াপগুলি বিপুল পরিমাণে অ্য়াপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে। যার পরিমাণ শুনলে আপনিও অবাক হবেন। ইতিমধ্য়েই ৪৮৩ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে এই ধরনের অ্য়াপ। যা থেকে ১২২ মিলিয়ন ডলার আয় করেছে অ্য়াপ কোম্পানিগুলি। অন্তত সেই হিসেবই বলছে, অ্য়াপম্যাজিকের মতো ডেটা ইনটেলিজেন্স সংস্থা।

AppMagic-এর একজন মুখপাত্র জানিয়েছেন, এই রিপোর্টের প্রভাব ইতিমধ্যেই কোম্পানিগুলির ওপর পড়েছে। যে কারণে নির্দিষ্ট কিছু অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। অন্যদেরও পলিসি সংশোধন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে গবেষকদের মতে, বিধি-নিষেধ প্রয়োগের বিষয়টি এখনও সেভাবে দেখা যাচ্ছ না। কঠোর পদক্ষেপ গ্রহণের পরেও এই ধরনের নতুন-নতুন অ্যাপ প্লে স্টোর , অ্য়াপ স্টোরে দেখা যাচ্ছে। 

কোম্পানি সাড়া দিলেও ফাঁক থেকেই যাচ্ছেপ্রথম থেকেই অ্যাপলের ডেভেলপারের নির্দেশিকাগুলিতে পর্নোগ্রাফিক কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে। গুগলও এমন সব অ্যাপ নিষিদ্ধ করেছে, যা মানুষকে অবমাননা করে বা নিছক পণ্য়ে পরিণত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেসব অ্যাপ মানুষের পোশাক খুলে ফেলে বা ট্রান্সপারেন্ট লুকে সবার ছবি দেয় এমন অ্য়াপগুলিকে দুই টেক জায়ান্টই নিষিদ্ধ করেছে। অনেক জায়গায় এই অ্যাপগুলিকে 'কমেডি' বা 'অন্টারটেইনমেন্ট' অ্যাপ হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে।

এতদসত্ত্বেও, 'টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট' অ্যাপলের প্ল্যাটফর্মে এমন ১৮টি ও গুগল প্লে-তে ২০টি অ্যাপ সনাক্ত করেছে। এর মধ্যে কিছু অ্যাপ প্রকাশ্যে যৌনতাপূর্ণ চিত্র ব্যবহার করে প্রচার চালিয়েছে। অন্যদিকে, অন্য কিছু অ্যাপ নিজেদের আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও একই ধরনের আপত্তিকর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

এই বিষয়ে মুখ খুলেছেন প্রজেক্টের ডিরেক্টর কেটি পলষ এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,  এই নয় যে কোম্পানিগুলি এই অ্যাপগুলিকে যথাযথভাবে চালাতে ব্যর্থ হচ্ছে। বরং ক্রমাগত এগুলিতে অনুমোদন দিয়ে মুনাফা লুটে নিচ্ছে। প্রকৃতপক্ষে ব্যবহারকারীদের সরাসরি ওই অ্যাপগুলির দিকেই পরিচালিত করছে কোম্পানিগুলি।