Apple iPhone 13 Launch Live: ভারতে iPad mini-র দাম ৪৬,৯০০টাকা !
আজ আত্মপ্রকাশ iPhone 13 lineup ও the Apple Watch Series 7-এর। অ্যাপল (Apple) পার্কের অনুষ্ঠানে ("California Streaming")নামে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানে সামনে এল একাধিক ডিভাইস।

প্রেক্ষাপট
সানফ্রান্সিসকো : আজ আত্মপ্রকাশ iPhone 13 lineup ও the Apple Watch Series 7-এর। সেইসঙ্গে প্রকাশ্যে আসবে iPads, Mac - এর নতুন মডেল। অ্যাপল (Apple) পার্কের অনুষ্ঠানে ("California Streaming")নামে এই মেগা...More
iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলারস। পাশাপাশি iPhone 13 Mini-র দাম পড়বে ৬৯৯ডলার। দুই ফোনের ক্ষেত্রেই বেস ভ্যারিয়েন্ট এই দামে পাওয়া যাবে। এবার ফোনের বেস ভ্যারিয়েন্ট রাখা হয়েছে ১২৮ জিবি স্টোরেজ।ভারতে iPad mini-র দাম শুরু ৪৬,৯০০টাকা থেকে। ওয়াইফাই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দামে পাওয়া যাবে মিনি। তবে ওয়াইফাই ছাড়াও সেলুলার মডেলের ক্ষেত্রে নতুন আইপ্যাড মিনির দাম শুরু ৬০,৯০০ টাকা থেকে।
iPhone 13 Pro -তে রয়েছে তিনটে ক্যামেরার সেটআপ। ধুলো ও জলের থেকে বাঁচাতে ফোনে দেওয়া হয়েছে IP68 সুরক্ষা।গ্লসির বদলে ম্যাট গ্লাস ব্যাক দেওয়া হয়েছে ফোনে। সামনে রয়েছে সেরামিক কোটিং। যা ফোনের সুরক্ষা গোরিলা গ্লাসের থেকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে কোম্পানি। সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে নতুন ডিভাইসে। সবথেকে বড় প্লাস পয়েন্ট ফোনের টেলিফোটো ক্যামেরা।