Apple Peek Performance Event Live: আইফোন ১৩ সিরিজে নতুন দুটি রং, গ্রিনের সঙ্গে থাকছে অ্যালপাইন গ্রে
Apple Peek Performance Event 2022: শুরু অ্যাপলের বহু প্রতীক্ষিত ইভেন্ট। Apple TV+-এ এবার ফ্রাইডে বেসবল নিয়ে এল কোম্পানি।
abp anandaLast Updated: 09 Mar 2022 12:09 AM
প্রেক্ষাপট
Apple Peek Performance Event: শুরু অ্যাপলের বহু প্রতীক্ষিত ইভেন্ট। Apple TV+-এ এবার ফ্রাইডে বেসবল নিয়ে এল কোম্পানি। পাশাপাশি আইফোন ১৩ সিরিজে নতুন দুটি রং আনল অ্যাপল। গ্রিনের সঙ্গে থাকছে অ্যালপাইন...More
Apple Peek Performance Event: শুরু অ্যাপলের বহু প্রতীক্ষিত ইভেন্ট। Apple TV+-এ এবার ফ্রাইডে বেসবল নিয়ে এল কোম্পানি। পাশাপাশি আইফোন ১৩ সিরিজে নতুন দুটি রং আনল অ্যাপল। গ্রিনের সঙ্গে থাকছে অ্যালপাইন গ্রে । আইফোন ১৩-এর জন্য আনা হয়েছে এই গ্রিন কালার। সেখানে অ্যালপাইন গ্রে কালার লঞ্চ করা হয়েছে iPhone 13 Pro-এর জন্য। Apple Peek Performance Event: টেক সাইটগুলোর মতে এবার সবুজ রঙের আইফোন ১৩ নিয়ে আসছে অ্যাপল। সঙ্গে থাকছে কোম্পানির বাজেট iPhone SE 3 ও নতুন ম্যাকবুক। এর আগে iPhone 13-এর মিডনাইট, ব্লু, স্টারলাইট, পিঙ্ক, প্রোডাক্ট রেড রং নিয়ে এসেছিল কুপারচিনো টেক জায়ান্ট। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছে iPhone 13 green। তবে হালকা নয়, গাঢ় সবুজ রঙে দেখা যাবে আইফোন ১৩-এর নতুন মডেল।iPhone SE Update: ব্লুমবার্গের রিপোর্ট বলছে, এবার অ্যাপলের বাজেট স্মার্টফোন iPhone SE-তে থাকবে 5G অপশন। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, এই ইভেন্টেই নতুন ম্যাক মিনি (Mac mini) নিয়ে আসতে চলেছে অ্যাপল। যেখানে পুরোনো চিপসেটের পরিবর্তে ম্যাক মিনিতে ব্যবহার করা হবে M1 Pro বা M1 Max।Apple Peek Performance Event: গত সপ্তাহেই এই অনুষ্ঠানের বিষয়ে ট্যুইট করেছিলেন অ্যাপলের এসভিপি মার্কেটিং গ্রেগ জোসওয়াক। সেই সময় টিজারে তিনি লিখেছিলেন, "পিক পারফরম্যান্স। ৮ মার্চ দেখা হবে #AppleEvent"। ক্রিপ্টিক টিজারে অ্যাপল লোগোকে বিভিন্ন রঙে দেখিয়েছে কোম্পানি। যা ইঙ্গিত দেয়, এবার অ্যাপল তার যেকোনও পণ্য একাধিক রঙে লঞ্চ করতে পারে। খুব সম্ভব iPad Air 5-এর একাধিক রং আনবে কোম্পানি। ২০২০ সাল থেকে আইপ্যাড এয়ার লাইনে নতুন কোনও পণ্য আনেনি কোম্পানি। iPhone SE Update: গত সপ্তাহের শুরুতেই অ্যাপলের নতুন ফোনের একটি তথ্য ফাঁস হয়। যেখানে বলা হয়েছে, এবার আরও সাশ্রয়ী মূল্যে Apple iPhone SE দিতে চলেছে কোম্পানি। যার দাম শুরু হতে পারে ৩০০ ডলার বা প্রায় ২২,৫০০ টাকা থেকে। প্রযুক্তি বিশ্লেষক জন ডোনোভানের বলেছেন, ''Apple iPhone 12-এর বেস ভ্যারিয়েন্টের তুলনায় অনেক সস্তা হয়ে উঠবে Apple iPhone SE 3। পাশাপাশি এই ফোনে পাওয়া যাবে 5G প্রযুক্তি।
Apple Peek Performance Event 2022: ফিফথ জেনারেশন আইপ্যাড এয়ারের দাম শুরু ৫৯৯ ডলার থেকে
Apple Peek Performance Event 2022: ফিফথ জেনারেশন আইপ্যাড এয়ারের দাম শুরু ৫৯৯ ডলার বা ৪৬,০০০ টাকা থেকে। 64GB, 256GB ইনবিল্ট স্টোরেজ থাকবে এই আইপ্যাড এয়ারগুলিতে। Wi-Fi -এর সঙ্গে Wi-Fi+Cellular অপশনও রয়েছে এই আইপ্যাডে। শুক্রবার থেকেই প্রি -বুকিং করা যাবে আইপ্যাড এয়ার। প্রোডাক্ট বাজারে আসবে আগামী ১৮ মার্চ।