কলকাতা: দৈনন্দিন কাজ করার সময় আমরা সাধারণত কানে একটা হেডফোন বা ইয়ারপড লাগিয়ে কাজ করি। কিন্তু এই ক্ষেত্রে যে হেডফোন রোজ ব্যবহার হচ্ছে তার কোয়ালিটি সর্বোত্তম হওয়া সব থেকে আগে প্রয়োজন। আর সেই কারণেই শব্দ কেমন তার থেকেও আরও বেশি অনেক কিছু বিবেচনা করতে হয়। এর মধ্যে থাকে ব্যাটারি লাইফ, নয়েজ ক্যান্সেলেশন, কানেক্টিভিটি, কন্ট্রোল এবং সেই হেডফোন কানে লাগিয়ে কানে কতটা আরাম হচ্ছে। কারণ, কানে হেডফোন লাগিয়ে অস্বস্তি হলে সেই হেডফোনে গান শোনা বা ফোন কথা বলার মতো কিছুই করা যাবে না।
আর এখানেই সমস্যা সমাধানে অন্য অনেক হেডফোনের থেকে এগিয়ে রয়েছে বোটের Nirvana Eutopia 2 ANC এবং Rockerz 650 Pro। এই দুই হেডফোনের ব্যাটারি লাইফ বেশ বড় ও এই দুই হেডফোনই আসে ওয়্যারলেস কানেক্টিভিটির সঙ্গে। যদিও এই দুইয়ের অডিও ফিচার ও তাদের দৈনন্দিন ব্যবহারের পদ্ধতি আলাদা। Nirvana Eutopia 2 ANC-এর মূল বিশেষত্ব হল এর অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং স্পেশিয়াল অডিও। অন্যদিকে Rockerz 650 Pro ডলবি অডিও, বড় ড্রাইভার এবং ওয়্যারলেস ও ওয়্যারড দুই ধরনের কানেক্টিভিটির উপর গুরুত্ব আরোপ করে তৈরি করা হয়েছে।
boAt Nirvana Eutopia 2 ANC
এই হেডফোনের মূল বৈশিষ্ট্য হল এর ৪৫ ডেসিবলের অ্যাডাপটিভ হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এই হেডফোন যাঁরা ব্যবহার করেন তাঁরা boAt Hearables অ্যাপের মাধ্যমে ANC লেভেল কমাতে বা বৃদ্ধি করতে পারেন। এর ফলে আশেপাশের পরিবেশ যেমন সেই অনুযায়ী নয়েজ ক্যান্সেলেশনের লেভেল বদল করা যায়। এই হেডফোনটি boAt-এর ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। এর দাম মাত্র ৫ হাজার ৯৯৯ টাকা।
এই হেডফোনে অ্যাডাপ্টিভ ANC রয়েছে। অর্থাৎ, যেখানে ক্রমাগত আশপাশের কোলাহল বদলে যায়, যেমন রাস্তাঘাট বা অফিসের পরিবেশ; সেখানে চারদিকের আওয়াজের উপর নির্ভর করে এই হেডফোন নিজে নিজেই ANC লেভেল সেট করে নেয়। এ ছাড়াও এই হেডফোনে রয়েছে ইমারসিভ ৩ডি স্পেশিয়াল অডিও ফিচার। এই প্রযুক্তি শব্দের একমাত্রিক বা দ্বিমাত্রিক ভাবে শ্রোতার কাছে পৌঁছে দেয় না। বদলে এই হেডফোন শব্দকেও ত্রিমাত্রিক ভাবে উপস্থাপন করে। ফলে যে ব্যক্তি এই হেডফোন ব্যবহার করে, সেই ব্যক্তির শোনার অভিজ্ঞতা সুন্দর হয়ে ওঠে।
ডুয়াল-ড্রাইভার সেটআপ ও ব্যাটারি লাইফ
Nirvana Eutopia 2 ANC হেডফোন একটি ডুয়াল ড্রাইভার সেটআপ ব্যবহার করে। এর লক্ষ্য হল অডিও স্পেকট্রামের বিভিন্ন অংশকে আলাদা করা। যার উদ্দেশ্য হল হাই ফ্রিকোয়েন্সি, ভোকাল ও বেসের মধ্যে আরও স্পষ্ট পার্থক্য তৈরি করা। এ ছাড়াও এই হেডফোনের ব্যাটারি লাইফও অন্যতম আকর্ষণ। সংস্থার দাবি স এই হেডফোনে ৮০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়। যে সব ব্যবহারকারীরা ঘন ঘন ভ্রমণ করেন বা দীর্ঘ সময় চার্জ দিতে পারেন না, তাঁদের জন্য এই হেডফোন খুব ভাল। এ ছাড়াও এই হেডফোন ফাস্ট চার্জিংও রয়েছে। ১০ মিনিটের চার্জে ১২ ঘণ্টা সাপোর্ট দিতে পারে এই হেডফোন।
কানেক্টিভিটির জন্য Nirvana Eutopia 2 ANC হেডফোনে ব্লুটুথ ৫.৪ ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও সাধারণ ফোন করার জন্য এই হেডফোনে রয়েছে AI-ENx প্রযুক্তিও। এই প্রযুক্তি ভয়েস কলের সময় পারিপার্শ্বিক কোলাহল অনেকটা কমিয়ে দেয়। এর ফলে যিনি ফোন করছেন তাঁর ভয়েস ট্রান্সমিশন স্পষ্ট থাকে।
boAt Rockerz 650 Pro
বোট Rockerz 650 Pro-এর দাম ৩ হাজার ৯৯ টাকা। এই হেডফোনটি পাওয়া যায় boAt-এর ওয়েবসাইট, Amazon ও Flipkart-এ। এই হেডফোনটা অনেকাংশে সরল পদ্ধতিতে তৈরি। এতে রয়েছে ডলবি অডিও, ৪০ মিমি ড্রাইভার এবং লম্বা ব্যাটারির সঙ্গে টাচ ও সোয়াইপ কন্ট্রোল। এই হেডফোনের টাচ ইন্টারফেস ব্যবহারকারীদের স্মার্টফোনের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে দেয়।
অডিও চালানোর জন্য এই হেডফোনে ডলবি অডিও এবং ৪০ মিমি ড্রাইভার রয়েছে। এর মধ্যে বড় ড্রাইভারগুলো বেসের জন্য ব্যবহার করা হয়। আর এর ফলে যাঁরা গান শোনেন বা ভিডিও কন্টেন্ট দেখেন তাঁদের জন্য এই হেডফোন একেবারে আদর্শ।
ব্লুটুথ এবং AUX
এই হেডফোনে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট রয়েছে। এ ছাড়াও Rockerz 650 Pro হেডফোনটি AUX কম্প্যাটিবলও। এর ফলে ব্যাটারি না থাকলে তারের মাধ্যমেও এই হেডফোনটি চালানো যায়। এই হেডফোনের ব্যাটরি লাফিং ৮০ ঘণ্টার প্লে ব্যাক দেয়। যা Nirvana Eutopia 2 ANC হেডফোনের প্রায় সমান।
এই কারণেই এই দুটো হেডফোন বৈশিষ্ট্যগত ভাবে সম্পূর্ণ আলাদা। Nirvana Eutopia 2 ANC মডেলটি অ্যাডাপ্টিভ হাইব্রিড ANC, স্পেশিয়াল অডিও, অ্যাপ-ভিত্তিক কন্ট্রোল এবং নতুন ব্লুটুথ কানেক্টিভিটির উপর বেশি জোর দেয়। অন্যদিকে, Rockerz 650 Pro তুলনামূলকভাবে কম দামে ডলবি অডিও, ৪০ মিমি ড্রাইভার, টাচ কন্ট্রোল এবং AUX কানেক্টিভিটির সমন্বয় করে।
সিনেমা দেখা বা গান শোনার জন্য কোন হেডফোন বেশি ভাল?
দুটো হেডফোনই সিনেমা দেখা বা গান শোনার জন্য দারুণ ভাবে ডিজাইন করা হয়েছে। যদিও এই দুই হেডফোনে ভিন্ন ভিন্ন অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। Nirvana Eutopia 2 ANC-তে রয়েছে থ্রিডি স্পেশিয়াল অডিও , যা শ্রোতাকে ত্রিমাত্রিক একটা অনুভূতি দিয়ে থাকে। অন্যদিকে Rockerz 650 Pro-তে রয়েছে ডলবি অডিও। যা গান শোনা এবং ভিডিও কন্টেন্ট দেখার ক্ষেত্রে দারুণ একটা অভিজ্ঞতা দিয়ে থাকে। ফলে, এই বিষয়টি নির্ভর করে যিনি গান শুনছেন তাঁর ANC-এর প্রয়োজনীয়তা রয়েছে কি না তার উপর।
দীর্ঘক্ষণ ধরে গান শোনার জন্য কোন হেডফোনগুলো বেশি ভালো?
Nirvana Eutopia 2 ANC এবং Rockerz 650 Pro উভয়ই ৮০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেয় , ফলে ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন কমে যায়। আর তার সঙ্গে যাঁরা আরও অনেক ফিচার চান তাঁদের জন্য Nirvana Eutopia 2 ANC-তে অ্যাডাপ্টিভ ANC এবং স্পেশিয়াল অডিও-র মতো ফিচার। অন্যদিকে Rockerz 650 Pro-তে ডলবি অডিও, টাচ কন্ট্রোল এবং তারযুক্ত AUX কানেক্টিভিটির উপর জোর দেওয়া হয়েছে।
দীর্ঘক্ষণ ধরে গান শোনার ক্ষেত্রে, পছন্দের অডিও ফিচার, আরাম, শোনার পরিবেশ এবং তারযুক্ত সংযোগের প্রয়োজন আছে কিনা, এই ধরনের বিষয়গুলো কোন মডেলটি বেশি উপযুক্ত তা নির্ধারণ করতে সাহায্য করতে পারে।
আপনার কোন হেডফোন বেছে নেওয়া উচিত?
যারা অ্যাডাপ্টিভ হাইব্রিড ANC, থ্রিডি স্পেশিয়াল অডিও, ডুয়াল ড্রাইভার, ব্লুটুথ ৫.৪ এবং বর্ধিত ব্যাটারি লাইফের মতো ফিচার খুঁজছেন, তাঁদের জন্য Nirvana Eutopia 2 ANC উপযুক্ত। এটি ভ্রমণ, যাতায়াত, অফিসে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক হতে পারে।
Rockerz 650 Pro সেইসব শ্রোতাদের জন্য উপযুক্ত, যারা ডলবি অডিও, ৪০ মিমি ড্রাইভার, টাচ ও সোয়াইপ কন্ট্রোল, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং AUX কানেক্টিভিটিকে অগ্রাধিকার দেন। এই হেডফোনের দাম কম হলেও, এতে তুলনামূলকভাবে সহজ কিছু ফিচার রয়েছে।
এই দুটির মধ্যে থেকে একটি বেছে নেওয়ার ক্ষেত্রে ক্রেতাদের সিদ্ধান্ত মূলত নির্ভর করবে তাদের শোনার অভ্যাসের জন্য কোন বৈশিষ্ট্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন ও স্পেশিয়াল অডিও, নাকি সহজ-সরল প্লেব্যাক, কন্ট্রোল ও তারযুক্ত সংযোগ।
Disclaimer: This is a sponsored article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.
