Samsung Galaxy Phone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোন লঞ্চ হতে চলেছে দেশে। এই প্রথম স্যামসাং গ্যালাক্সি এফ৭০ সিরিজের কোনও ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে টেক্সচারের ছোঁয়া। ফোনের ডিসপ্লের উপর থাকবে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ, যেখানে সেলফি ক্যামেরা সেনসর সাজানো থাকবে। অবশেষে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোন ভারতে লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে।   

Continues below advertisement

ভারতে কবে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোন 

জানা গিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি এই ফোন দেশে লঞ্চ হবে। আসন্ন ফোনের ডিজাইন, ব্যাটারি ক্যাপাসিটি, ক্যামেরা কনফিগারেশন, রং এবং ডিসপ্লে সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতে লঞ্চের পর স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে। Limelight Green এবং Spotlight Blue - এই দুই রঙে স্যামসাং গ্যালাক্সি এম৭০ই ৫জি ফোন লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। আর এই ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে লেদার ফিনিশের ছোঁয়া।     

Continues below advertisement

 

 

এই ফোনে এমন একটি ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৭০ই ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে বলে শোনা গিয়েছে। আর ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকার কথা রয়েছে। একবার পুরো চার্জ দিলে, অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে, এই ফোন একটা গোটা দিন ভালভাবে কাজ করবে, চালু থাকবে।            

স্যামসাং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম থেকে শুরু হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকতে পারে। এই ফোনের কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। ফোনের সমস্ত ফিচার এখনও প্রকাশ্যে আসেনি।