Apple Event 2022 Live: আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস নিয়ে এল অ্যাপল, এবার থাকছে আরও বড় ডিসপ্লে
Apple Event Live : প্রতীক্ষার অবসান। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা হবে আজ।
প্রেক্ষাপট
Apple Event Live : প্রতীক্ষার অবসান। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা...More
Apple iPhone 14 Pro-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৬০০ টাকা), যেখানে iPhone 14 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার (প্রায় ৮৭,৬০০ টাকা)। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই ফোনের। 16 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।
আইফোন 14 প্রো একটি নতুন 'প্রো ডিসপ্লে' সহ পাওয়া যাবে। iPhone 14 Pro একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্রেতা। পাশাপাশি iPhone 14 Pro Max একটি 6.7-ইঞ্চি ডিসপ্লের সঙ্গে নিয়ে এসেছে কোম্পানি। অনেক পাতলা বর্ডার ছাড়াও ১৬০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা সহ তৈরি হয়েছে এই ফোন। উভয়ই অ্যাপল ফোনেই A16 বায়োনিক চিপসেট রয়েছে। এই চিপসেট একটি ৪ এনএম ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একটি নতুন ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।