iPhone 18 India Launch : সব জল্পনার অবসান । অবশেষে লঞ্চ হল বহু প্রতীক্ষিত অ্যাপলের নতুন আইফোন। ভারতে কবে আসছে, কত টাকা দাম করেছে কোম্পানি ?  

Continues below advertisement

 ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ?নতুন এই অ্যাপলের আইফোন শীঘ্রই চলে আসবে আপনাদের হাতে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এর বুকিং শুরু হয়ে যাবে। তবে ভারতীয়দের এই ফোন পেতে ১৮ সেপ্টেম্বর হয়ে যাবে। 

কী দাম রাখা হচ্ছে আপনি নতুন এই আইফোনের স্টোরেজে পাবেন ন্যূনতম ২৫৬ জিবি স্টোরেজ। আইফোন ১৮ প্রো -এর ভারতে দাম হতে পারে ১ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। পাশাপাশি আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ভারতের বাজারে শুরু হচ্ছে ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা থেকে। 

Continues below advertisement

আরও উন্নত ক্যামেরাবরাবারই আইফোনের ক্যামেরা সবার কাছে বাড়তি উৎসাহের জায়গা। কোম্পানিও এবার নিরাস করেনি ক্রেতাদের। আইফোনের প্রো মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে প্রো ম্যাক্স মডেলে রয়েছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে। এই দুই ফোনেই ভ্যারিয়েবল অ্যাপার্চার সহ একটি ৪৮ মেগা পিক্সেল ফিউশন প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।

নতুন ক্যামেরা ইউনিটে কী রয়েছে ?

আইফানের নতুন ক্যামেরা ইউনিটে পাবেন ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। যা ৪৮ মেগা পিক্সেল ২x টেলিফটো লেন্সের সাপোর্ট দেবে আপনাকে । এ ছাড়াও থাকছে একটি ১৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ইতিমধ্যেই নতুন আইফোন এসে যাওয়ায় পুরনো আইফোনে ছাড় দিচ্ছে অনেক অনলাইন কোম্পানি। কিছু ক্ষেত্রে অফলাইনেও পুরনো আইফোনের পরিবর্তে থাকছে দারুণ অফার। নতুন আইফোন ভারতে এসে গেলে আইফোনের দোকানগুলিতে সহজেই এই অফারের সুবিধা পাবেন গ্রাহক। 

এবার এসে গেল আইফানের ফোল্ড ফোনজল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার প্রকাশ্যে চলে এল অ্যাপলের ফোল্ডেবল আইফোন। কোম্পানি যার নাম রেখেছে অ্যাপল আইফোন ডুয়ো। এই ফোনে আপনি পাবেন  একটি ফোল্ডেবল ডিসপ্লে। অ্য়াপলের তরফে বলা হয়েছে, এর আয়তন পাসপোর্টের সাইজে রাখা হয়েছে। যাতে খোলার পর এটি প্রায় ট্যাবের মতো বড় হলেও এক হাতে ব্যবহার করতে অসুবিধা না হয়। থাকছে দুর্দান্ত সব ফিচার। যা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলির থেকে অনেকটাই এগিয়ে রাখাবে এই ফোনকে।

আরও পড়ুন : উন্নত চিপসেট, ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ, লঞ্চ হয়ে গেল আইফোন ১৮, দাম কত হল জানেন?