Realme Phones: রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আর কয়েকদিন পরেই। আগামী ১৪ এপ্রিল এই ফোন লঞ্চ হবে ভারতে। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ৫জি ফোন। রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোনে থাকতে চলেছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন লঞ্চ হয়েছিল ২০২৫ সালের জুন মাসে। এবার সাকসেসর মডেল হিসেবে ভারতে আসছে রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোন।

Continues below advertisement

আগামী ১৪ এপ্রিল দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে এই ফোন। পয়লা বৈশাখের আগে নতুন ফোন কিনতে চাইলে রিয়েলমি নারজো সিরিজের এই ৫জি ফোন একবার দেখে নিতে পারেন। অনলাইনে এই ফোন কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে। এছাড়াও অফলাইন স্টোর থেকেও কেনা যাবে এই ফোন। দুটো রঙে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোন। থান্ড্রা ব্ল্যাক এবং ফ্রস্ট সিলভার - এই দুই রঙে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ৫জি ফোন। 

কী কী ফিচার থাকতে পারে রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোনে 

Continues below advertisement

  • ভেজা হাতে ফোন ব্যবহার করার জন্য রিয়েলমির এই ফোনে থাকতে চলেছে Smart Touch 2.0 টেকনোলজি সাপোর্ট। 
  • মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে চলেছে রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোনে। 
  • অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি নারজো সিরিজের আসন্ন ফোনে। 
  • এই ফোন যাতে গরম হয়ে না যায়, তার জন্য থাকতে চলেছে বড় আকার-আয়তনের ভেপার চেম্বার। 
  • ১৩ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ফোনের ব্যাক ক্যামেরা ইউনিটে। 
  • একগুচ্ছ AI ফিচার থাকবে রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোনে। 
  • রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকার কথা রয়েছে। 
  • বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং - এই দুই চার্জিং ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে রিয়েলমির এই ফোনে। 

রিয়েলমির এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি এখনও। তবে দাম সাধ্যের মধ্যেই থাকবে বলে অনুমান। লঞ্চের দিনক্ষণ আরও এগিয়ে এলে ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।