Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৮৩ ৫জি ফোন। রিয়েলমি 'সি' সিরিজের এই ফোন দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন রয়েছে রিয়েলমি সি৮৩ ৫জি ফোনে। একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারির সাপোর্ট। রিয়েলমি সি৮৩ ৫জি ফোনের ব্যাক প্যানেলে একটিই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে, যা ১৩ মেগাপিক্সেলের। ৬.৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। 

Continues below advertisement

ভারতে রিয়েলমি সি৮৩ ৫জি ফোনের দাম 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৪৯৯ টাকা। ৬ মাস পর্যন্ত ইন্টারেস্ট-ফ্রি ইএমআই- এর সাহায্যে রিয়েলমি সি৮৩ ৫জি ফোন কেনা যাবে। আগামী ৭ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। বেলা ১২টা থেকে কেনা যাবে ফোন। অনলাইনে পাবেন ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে। Blooming Purple এবং Sprouting Green - এই দুই রঙে কেনা যাবে রিয়েলমি সি৮৩ ৫জি ফোন। 

Continues below advertisement

রিয়েলমি সি৮৩ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এখানে পাবেন অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট। এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে।
  • রিয়েলমি সি৮৩ ৫জি ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ইউজাররা পাবেন ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন স্মার্টফোন 

রিয়েলমি পি৪ লাইট লঞ্চ হয়েছে দেশে। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেল যার দাম ১১,৯৯৯ টাকা। Beach Gold, Obsidian Black, Sea Blue- এই তিন রঙে লঞ্চ হয়েছে ফোনটি। এটি একটি ৪জি ফোন। এই ফোনের রেয়ার ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রিয়েলমি পি৪ লাইট ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না।