Tecno Smartphones: ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছ টেকনো স্পার্ক ৫০এস ৫জি মডেল। এর আগে টেকনো স্পার্ক ৫০ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। নতুন ফোন দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে এবং আগামী সপ্তাহের শুরু থেকে ই-কমার্স সংস্থা থেকে কেনা যাবে। দুটো র্যাম এবং স্টোরেজ অপশন নিয়ে টেকনো স্পার্ক ৫০এস ৫জি ফোন লঞ্চ হয়েছে। একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০০০ সিরিজের চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে রয়েছে একটিই রেয়ার ক্যামেরা ইউনিট। একটি লম্বালম্বি ওষুধের বা ক্যাপস্যুলের মতো আকার-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে এই ফনের ব্যাক প্যানেলে। টেকনো স্পার্ক ৫০এস ৫জি ফোনে একটি ৬৫০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে।
ভারতে টেকনো স্পার্ক ৫০এস ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা। ২০ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে, কেনা যাবে অ্যামাজন থেকে। দুটো রঙে টেকনো স্পার্ক ৫০এস ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, একটি বার্গেন্ডি রেড এবং দ্বিতীয়টি ব্রিজ ব্লু।
টেকনো স্পার্ক ৫০এস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির এলসিডি টাচস্ক্রিন সাপোর্ট রয়েছে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাবেন ইউজাররা, রিফ্রশ রেট ১২০ হার্টজ।
- এই ফোন একটি ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। জলের মধ্যে ২০ সেন্টিমিটার পর্যন্ত প্রায় ৫ মিনিট সময় পর্যন্ত এই ফোন ভাল থাকবে।
- ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের রেয়ার ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ রয়েছে। ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে এই ফোনে।
