Tecno Phones: ভারতে আসছে টেকনো পোভা কার্ভ ২ ৫জি ফোন। এটি টেকনো পোভা কার্ভ ৫জি ফোনের সাকসেসর মডেল। ২০২৫ সালের মে মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার আসছে তার সাকসেসর মডেল। তিনটি রঙে টেকনো পোভা কার্ভ ২ ফোন লঞ্চ হবে ভারতে। অবশেষে এই ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় (ভারতীয় সময়) এই ফোন লঞ্চ হবে। এক্স মাধ্যমে জানিয়েছে টেকনো সংস্থা। কার্ভ রেয়ার প্যানেল থাকবে এই ফোনে। ম্যাট ফিনিশ দেখা যাবে এই ফোনের রেয়ার প্যানেলে। 

Continues below advertisement

টেকনো পোভা কার্ভ ২ ৫জি ফোনের রেয়ার প্যানেলে ত্রিভুজাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। দুটো লেন্স থাকবে সমান্তরাল ভাবে। আরেকটি ক্যামেরা সেনসর থাকবে তার নীচের দিকে। একটি এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে এই ক্যামেরা মডিউলে। কালো, রুপোলি এবং বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। সেমি ট্রান্সপারেন্ট লুক থাকতে চলেছে এই ফোনে। টেকনো পোভা কার্ভ ২ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭১০০ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। ৭৭৫০ এমএএইচ লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি থাকার কথা রয়েছে এই ফোনে। 

Continues below advertisement

টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৫ কোটিং। এই ফোনের অনবোর্ড ৮ জিবি র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো যাএ ১৬ জিবি পর্যন্ত। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 
  • এআই ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। ৬৪ মেগাপিক্সেলের সোনি কোম্পানির মেন সেনসর রয়েছে এই ফোনে। ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে। 
  • এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে এই ফোনে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৪৫ মিনিটে। এই ফোন যথেষ্ট স্লিম ডিভাইস, মাত্র ৭.৪৫ মিলিমিটার পুরু। 
  • টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে। এছাড়াও রয়েছে টেকনো সংস্থার নিজস্ব ভয়েস অ্যাসিসট্যান্ট Ella- র সাপোর্ট। এআই যুক্ত একাধিক ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে।