Buddhadeb Bhattacharya: আজ হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য
ABP Ananda | 09 Aug 2023 03:51 PM (IST)

আজ হাসপাতাল থেকে ছাড়া হল বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল থেকে হোম কেয়ারে পাঠানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। গতকাল তাঁর বাড়িতে যায় হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম। বাড়িতে চিকিৎসার ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন তাঁরা। এখন পুরোপুরি সংক্রমণমুক্ত বুদ্ধবাবু, রক্ত পরীক্ষার সব রিপোর্ট সন্তোষজনক। ১২ দিন পর আজ বাড়ি ফিরবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।