৭টায় বাংলা (২): আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়, 'ইয়াস'-এর মোকাবিলায় তৈরি প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2021 08:52 PM (IST)

শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হবে ঘূর্ণাবর্ত। পরবর্তী ৭২ ঘন্টায় তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এরপর ঘূর্ণিঝড় 'ইয়াস' ক্রমশ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। বুধবার দিঘা উপকূলে এই ঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোমবার থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবারের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়া খারাপ হবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।