৭টায় বাংলা (২): দক্ষিণবঙ্গে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2021 08:28 PM (IST)

দক্ষিণবঙ্গে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তর ২৪ পরগনা ও হুগলিতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও দু-এক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। বৃষ্টি হয়েছে বাঁকুড়া, আসানসোল ও কোচবিহারে।