৭টায় বাংলা (২): ‘ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়’, শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  20 Mar 2021 08:45 PM (IST)
ABP News

শিলিগুড়িতে (Siliguri) রাতের অন্ধকারে বেনামি পোস্টার বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের (Shankar Ghosh) বিরুদ্ধে পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা হয়েছে ‘ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়’-এর মতো বিভিন্ন স্লোগান। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। সম্প্রতি সিপিএম (CPM) ছেড়ে বিজেপিতে যোগ দেন শঙ্কর ঘোষ। তাঁর বিরুদ্ধে এই পোস্টার লাগানোর ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ শঙ্কর। অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রার্থী বদলের দাবিতে বাদুরিয়ায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বাগজোলা পঞ্চায়েতে বিক্ষোভ চলে। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। মনোনয়ন পেশের সময় সেলফি, বিতর্কে জড়ালেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। মনোনয়ন পেশের সময় নির্বাচন আধিকারিকদের সঙ্গে সেলফি তুললেন বিজেপি (BJP) প্রার্থী যশ দাশগুপ্ত। ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগ পাওয়ার পরই ৫ জন আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটি নিয়ম বহির্ভূত। অন্য দলের লোকেদের ২ জনের বেশি ঢুকতে দিচ্ছেন না আধিকারিকরা। অথচ ওনার সঙ্গে সেলফি তুলেছেন। তাই আমরা অভিযোগ করেছি নির্বাচন আধিকারিকরা পক্ষপাতিত্ব করছে। অন্যদিকে বিজেপির তরফে সাফাই, যশ অভিনেতা হওয়ায় অনেকেই ওকে পছন্দ করে। সেই হিসাবেই হয়তো সেলফি তুলেছে। এতে দলের কোন দায় নেই।



 

  • হোম
  • টিভি শো
  • ৭টায় বাংলা
  • ৭টায় বাংলা (২): ‘ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়’, শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

TRENDING VIDEOS

ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব5 Hour ago

২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?5 Hour ago

রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda5 Hour ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন