Corona: কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য, মোকাবিলায় একাধিক পদক্ষেপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2021 08:40 PM (IST)

কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ রাজ্যের। টেলি মেডিসিনের পাশাপাশি কোভিড আক্রান্তদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন সংশ্লিষ্ট ডাক্তাররা। বেসরকারি হাসপাতালে পরিকাঠামো ২৫ শতাংশ বৃদ্ধির নির্দেশ। সরকারি হাসপাতালে ২০ শতাংশ কোভিড ফেসিলিটি বাড়ানোর নির্দেশ। ইএসআই হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য। ১২টি পুলিশ হাসপাতালকে সেফ হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও এবার আরটিপিসিআর টেস্ট করানো হবে। হাসপাতাল ও নার্সিংহোমগুলির সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।