Covid Updates: রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2021 09:02 PM (IST)

রাজ্যে করোনা পরিস্থিতি প্রসঙ্গে সোমবার ফের কেন্দ্রকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রাজ্যে ভ্যাকসিনের সঙ্কট রয়েছে, প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠিও দিয়েছি।' পাল্টা বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'ওনার এত সমস্যা থাকলে মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা সভায় উনি উপস্থিত ছিলেন না কেন? সেখানেই উনি ভ্যাকসিন ও ওষুধ নিয়ে সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানাতে পারতেন।'