'এটা পাকিস্তান না বাংলাদেশ, জয় শ্রীরাম স্লোগান তোলা যাবে না?' প্রশ্ন বিজেপি কর্মীর, 'নেতাজির জন্মদিবসের সঙ্গে রামের কী সম্পর্ক?' পাল্টা ব্রাত্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jan 2021 09:59 PM (IST)

ভিক্টোরিয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগেই ওঠে জয় শ্রীরাম স্লোগান। সেই স্লোগানের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, 'কাউকে আমন্ত্রিত করে এভাবে অপমান কড়া উচিত নয়। তাই প্রতিবাদ জানাতে আমি এখানে কিছু বলছি না। জয় হিন্দ, জয় বাংলা।' আর এই ঘটনাকে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। যে পক্ষ থেকে এই স্লোগান তোলা হয়েছিল, তাঁদের দাবি, 'এটা কি পাকিস্তান না বাংলাদেশ? এখানে কাউকে স্বাগত জানাতে এই স্লোগান তোলা যাবে না।' অপরদিকে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'বিজেপির বাঙালি নেতা ঘটনার নিন্দা করেছেন। কিন্তু বর্গী বাবুরা এটা বুঝবেন না।' তাঁর প্রশ্ন, 'নেতাজির জন্মবার্ষিকীর সঙ্গে রামের কী সম্পর্ক?'