আজ বাংলায় (১): সন্ধ্যায় পূর্বাশা আবাসনের পাশের ঝুপড়িতে আগুন, বেলেঘাটার চাউলপট্টিতে প্রকাশ্যে কুপিয়ে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2020 12:15 AM (IST)

ই এম বাইপাসের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। পূর্বাশা আবাসনের কাছে পরপর ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। ঝুপড়ির অধিকাংশ অংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ঝুপড়ির বাসিন্দারা। হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে বেলেঘাটায় প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন, ধৃত স্বামী। মৃতের নাম সুনীতা সর্দার।বেলেঘাটার চাউলপট্টিতে প্রকাশ্যে কুপিয়ে খুন। বাড়ি ফেরার সময় ট্যাংরায় দম্পতির মধ্যে বচসা। বচসার পর প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ। এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।