Aj Banglay : আগামী শিক্ষাবর্ষের নতুন বইয়েও থাকছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ?
ABP Ananda | 01 Nov 2022 11:48 PM (IST)

পঞ্চায়েত ভোটের আগে, শুভেন্দুর গড়ে তৃণমূলের তাস এবার কুণাল ঘোষ। হলদিয়া, নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে, দলের বিশেষ দায়িত্ব দেওয়া হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। আজ থেকেই হলদিয়ার বাড়িতে থেকে কাজ শুরু করে দিলেন কুণাল। এনিয়ে আক্রমণ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু।
ইতিহাসের সরকারি পাঠ্যবইয়ে সিঙ্গুর আন্দোলন অধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম মোছার দাবিতে বারবার সরব হয়েছে বিরোধীরা। যদিও শোনা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষে যে নতুন বই আসতে চলেছে, তাতেও থাকছে পার্থর নাম। তবে, পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে, মানিক ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম।