Covid Updates: রাজ্য জুড়ে আংশিক লকডাউন, মাইকিং করে চলছে প্রচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2021 11:57 PM (IST)

আজ থেকে রাজ্য জুড়ে আংশিক লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। করোনা মোকাবিলা করতে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, স্পা, জিম ও রেস্তোরাঁ। চালু থাকবে হোম ডেলিভারি। সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। শুধুমাত্র ওষুধের দোকান ও জরুরি পরিষেবার দোকানগুলি খোলা থাকবে বলে জানানো হয়েছে। নির্দেশ পাওয়ার পর থেকেই তৎপর রাজ্য পুলিশ। বিভিন্ন এলাকায় চলছে মাইকিং করে সচেতনতা বৃদ্ধির কাজ।